চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্ল্যাটে গ্যাস চেম্বার করে দুই মেয়েসহ মায়ের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২২, মে ২০২২
আন্তর্জাতিক
A A
গ্যাস চেম্বারে মৃতদেহের ছবি, আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে পুরো ফ্ল্যাটটিকে একটি গ্যাস চেম্বারে পরিণত করেছিলেন তাদের মা। ভারতের দিল্লীতে মা ও তার দুই মেয়ের আত্মহত্যা ঘটনার তদন্ত করতে গিয়ে এমন তথ্য খুঁজে পেয়েছে দিল্লী পুলিশ।

এনডিটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, পঞ্চাশ পেরুনো ওই মহিলার নাম মঞ্জু এবং তার মেয়ে আশিকা ও অঙ্কু।

দক্ষিণ দিল্লীতে অবস্থিত বসন্ত বিহার পাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে আত্মহত্যার ভয়ংকর পরিকল্পনার কথা প্রকাশ পেয়েছে।

Banglabid

তাদের ব্যবহৃত ফ্ল্যাটটির সব গুলো দরজা, জানালা এবং ভেন্টিলেটর পলিথিন দিয়ে প্যাক করে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের গিঁটটি চালু করা হয়। পুলিশ জানায়, ঘরে বিষাক্ত কার্বন মনোক্সাইড জমে তিনজনের মৃত্যু হয়েছে।

পুলিশ যখন ফ্ল্যাটে প্রবেশ করে তারা একটি বেডরুমে তিনটি লাশ দেখতে পায়। তাদের পাশে কয়লার আগুন জ্বলতে দেখা যায়।

সুইসাইড নোটের একটিতে নির্দেশনা ছিল ফ্ল্যাটে প্রবেশকারী যেন কোনো ম্যাচ না জ্বালান। কারণ এতে আগুন লাগতে পারে।

Reneta

ইংরেজিতে লেখা সুইসাইড নোটটিতে বলা হয়, “ভেতরে প্রচুর কার্বন মনোক্সাইড। যা মারাত্মক প্রাণঘাতী গ্যাস এবং দাহ্য। অনুগ্রহ করে জানালা খুলে এবং ফ্যান খুলে ঘরে বাতাস চলাচল করুন। ম্যাচ, মোমবাতি বা অন্য কিছুর আলো জ্বালাবেন না!! পর্দা সরানোর সময় সতর্ক থাকুন কারণ ঘরটি ঝুঁকিপূর্ণ। গ্যাস। শ্বাস নেবেন না।”

বাড়িটির কাজের লোক এবং প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে, মহিলার স্বামী গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে পরিবারটি বেশ অস্বস্তিতে ছিল। মহিলাও অনেক অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন।

পুলিশ জানায়, এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লিভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় ২ জেএমবি সদস্যের ২০ বছরের কারাদণ্ড

পরবর্তী

রোনালদো-রোমারিওর বিরল রেকর্ডের পাশে নেইমার

পরবর্তী
রোনালদো ও রোমারিওর বিরল রেকর্ডের পাশে নেইমার ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো-রোমারিওর বিরল রেকর্ডের পাশে নেইমার

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল পেস বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটাও খেলতে পারে, পেস আক্রমণ নিয়ে মুমিনুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT