চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লোরিডার স্কুলে হামলার ইচ্ছা আগেই জানিয়েছিল ক্রুজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে সম্প্রতি স্কুলে হামলা চালানো নিকোলাস ক্রুজের (১৯) ব্যাপারে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে আগেই সতর্ক করা হয়েছিল। ফ্লোরিডার পার্কল্যান্ডে অবস্থিত স্কুলটিতে স্থানীয় সময় বুধবারের হামলাটিতে ১৭ জন নিহত হয়, আহত হয় অনেকে। হামলাকারী কিশোর স্কুলটির সাবেক ছাত্র।

ওই ঘটনায় পুলিশ হামলাকারী ক্রুজকে আটক করেছে। তাকে এর আগে ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার দায়ে মামলা হয়েছে।

গত বছর নিকোলাস ইউটিউবের একটি ভিডিওতে লেখা কমেন্টে জানায়: আমি একজন পেশাদার স্কুল শুটার হতে চলেছি। তার এই কমেন্ট তখন একজন ব্যবহারকারী কর্তৃপক্ষের নজরে আনে।

Banglabid

ইউটিউবে ক্রুজের ভিডিওটি দেখে বেন বেনিট এফবিআই’র সাথে যোগাযোগ করে এ বিষয়ে নিজের উদ্বেগ জানিয়েছিল। তবে এফবিআই এর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এরপর স্কুল শিক্ষকরাও ক্রাজের ব্যাপারে সতর্ক করে দিয়েছিল। ব্যাকপ্যাকসহ তার স্কুলে আসার অনুমোদন ছিল না বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। গণিতের শিক্ষক জিম গার্ড মিয়ামি হেরাল্ডকে জানান: স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের ক্রুজের আচরণ বিষয়ে ইমেইল করছিল। আমাদের গত বছর বলা হয়েছিল, সে কোন ব্যাকপ্যাকসহ স্কুলে ক্যাম্পাসে আসতে পারবে না।

তবে পুলিশ জানিয়েছে, ক্রুসের সম্ভাব্য হামলার বিষয়ে তাদের সতর্ক করা হয়নি। পুলিশের বরাতে বিবিসি জানায়, মার্জোরি স্টোনমেন ডগলাস হাই স্কুলে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টায় বন্দুক নিয়ে ঢুকে পড়ে নিকোলাস ক্রুজ। ফায়ার অ্যালার্ম বাজিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে আনার চেষ্টা করে সে। ক্লাসরুম থেকে বের হওয়া শিক্ষার্থীদের ওপর এআর-১৫ মডেলের বন্দুক দিয়ে গুলি করে নিকোলাস। তখনই হতাহতের ঘটনা ঘটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনবান্ধব এবং দক্ষ পুলিশ বাহিনী গড়তে স্পিকারের তাগিদ

পরবর্তী

‘সাইফউদ্দিনই একদিন ম্যাচ জেতাবে’

পরবর্তী

‘সাইফউদ্দিনই একদিন ম্যাচ জেতাবে’

যেখানে পিছিয়ে বাংলাদেশ

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT