চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রেঞ্চ ওপেনেও খেলতে পারবেন না জোকোভিচ, যদি…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
অলিম্পিক টেনিস খেলোয়াড়ের বিশ্রাম নেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন না নিলে ফ্রেঞ্চ ওপেনে অংশ নিতে পারবেন না নোভাক জোকোভিচ। সোমবার এমন জানানো হয়েছে ফরাসিদের ক্রীড়ামন্ত্রণালয় থেকে। সার্বিয়ান তারকা টিকা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছেন না। ভিসা বাতিল করে তাকে দেশটি থেকে ফেরত পাঠানোর দুদিনের মাথায় এলো ফ্রেঞ্চ ওপেন প্রসঙ্গ।

ফরাসি মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে, ফ্রেঞ্চ ওপেনে খেলতে হলে প্রত্যেক খেলোয়াড়কে ভ্যাকসিনেটেড হতেই হবে। টুর্নামেন্ট সামনে রেখে রোববার দেশটির সংসদে ভ্যাকসিন আইন চালু করা হয়েছে।

‘নিয়মটি খুবই সহজ। আইন প্রয়োগকারী সংস্থা ভ্যাকসিন পাস আইন চালু করেছে। এই নিয়ম খেলোয়াড় কিংবা দর্শক সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।’

আসছে মে’তে ফরাসি ওপেন শুরুর সম্ভাবনা রয়েছে। তবে মহামারি পরিস্থিতির বিবেচনায় সময় পরিবর্তন হতে পারে। ভ্যাকসিনের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

‘রোলাঁ গারোঁ মে মাসে শুরু হতে পারে। পরিস্থিতির বিবেচনায় এটি পরিবর্তিতও হতে পারে। আশা করা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। তবে ভ্যাকসিনের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।’

ভ্যাকসিন না নেয়ায় মেলবোর্নে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি জোকোভিচ। অজি সরকার ভিসা বাতিল করলে আপিল করেছিলেন জোকার। তাতে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। সার্বিয়ান তারকা রোববার সন্ধ্যায় ছেড়ে গেছেন অস্ট্রেলিয়া।

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজোকোভিচফ্রান্সফ্রেঞ্চ ওপেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট কম কাস্ট হওয়ায় ‘ইভিএম’কে দুষলেন আইভি

পরবর্তী

নারায়ণগঞ্জের মত জাতীয় নির্বাচনও চমৎকার হবে: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী নারায়ণগঞ্জের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের মত জাতীয় নির্বাচনও চমৎকার হবে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শনাক্তের হার ২০ ছাড়াল, মৃত্যু ১০

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT