চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রিদা কাহলো’র আদলে তৈরি বার্বি ডল নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
ফ্রিদা কাহলো

মেক্সিকোতে ফ্রিদা কাহলোর আদলে তৈরি বার্বি ডল বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। একই সঙ্গে রুল জারি করে আদালত বলেছে, এই ছবির একমাত্র স্বত্বাধিকারী তার পরিবারের সদস্যরা।

মেক্সিকোর একটি খেলনা তৈরির প্রতিষ্ঠান ম্যাটেল ‘অনুপ্রেরণার নারী’ শিরোনামে নতুন কয়েকটি বার্বি ডল বাজারে আনে। তার মধ্যে ছিল ফ্রিদা কাহলো’র আদলে তৈরি একটি বার্বি ডল ।

তবে ফ্রিদার পরিবারের সদস্যদের দাবি, উৎপাদনকারীরা তাদের অনুমতি ছাড়াই শিল্পীর ছবি ব্যবহার করেচে।

Banglabid

ফ্রিদার ভাজতির মেয়ে মারা রোমিও দাবি করেন, পুতুলটির চেহারার রঙ খুবই হালকা।

তিনি বলেন, ফ্রিদার আরো সব বৈশিষ্ট্যগুলো এখানে থাকলে হয়তো আমার ভালো লাগতো। তবে এই হালকা চোখের পুতুলে সেসবের কিছুই নেই।

আদালতের রায় প্রকাশের পরে রোমিও জানান, তিনি খুবই রোমাঞ্চিত হয়েছেন এবং ভেবেছেন, শেষ পর্যন্ত ন্যায়বিচার হলো।

Reneta

তিনি বলেন, এটাকে বরং একটা মেক্সিকান পুতুল বলা যেতে পারে যেটার ত্বক একটু গাঢ়, জোড়াভ্রু আর খুব বেশি চিকন।  ফ্রিদা এতটাও চিকন ছিলেন না। এই পুতুলটিকে মেক্সিকান পোশাক ও মেক্সিকান গয়নাতেই সাজানো হয়েছে।

বিশ শতকের সেরা চিত্রশিল্পীদের একজন বলা হয় ফ্রিদাকে। তার আঁকা কিছু আত্মচিত্র যেগুলো ব্যথা ও বিচ্ছিন্নতাকে তুলে ধরেছে সেগুলোর জন্য বিখ্যাত ফ্রিদা।

আদালতের দেয়া এই রায় শুধুমাত্র মেক্সিকোতেই প্রযোজ্য। তবে এই রায়ের বিপক্ষে ম্যাটেল আপিল করবে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তাদের আইনজীবীরা। একই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রে নিতে চাইছে ফ্রিদার পরিবার।

১৯০৭ খেকে ১৯৫৪ সাল পর্যন্ত বেঁচে ছিলেন ফ্রিদা। যৌবনে মেক্সিকোর কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নিজের শিল্পকলার মধ্যে দিয়ে তুলে ধরেছেন মেক্সিকোর সংস্কৃতি।

তার সময়ে নারীদের কিছু সামাজিক বাধ্যবাধকতাও ভেঙেছেন ফ্রিদা। পরেছেন ট্রাউজার, অন্যান্য পুরুষের পাশাপাশি মেয়েদের সঙ্গেও গড়ে তুলেছেন সম্পর্ক। তার ছবিতেও শরীরের সঙ্গে তার যন্ত্রণাদায়ক সম্পর্কের চিত্র উঠে এসেছে। যে শরীর স্পিনা বিফিডা, পোলিও ও বাস দুর্ঘটনায় অচল হয়ে পড়েছিলো।

তবে তার শারীরিক প্রতিবন্ধীতাকে তুলে ধরা হয়নি এসব বার্বি ডলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রিদা কাহলো
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

রাশিয়ায় বন্ধ হল মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’

পরবর্তী

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: খাদ্যমন্ত্রী

পরবর্তী
ফাইল ছবি

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ: খাদ্যমন্ত্রী

আলতা বানু

দর্শক সারিতে থাকবেন অরুণ চৌধুরীর আলতা ও বানু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT