চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে ‘জুরি প্রাইজ’ পেল ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

এবার প্যারিস জয় করলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও নূর ইমরান মিঠুর পরিচালিত ছবি ‘কমলা রকেট’। সদ্য সমাপ্ত ‘ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া’ এর ৬ষ্ট আসরে ছবিটি প্রধান পুরস্কার ‘জুরি প্রাইজ’ জিতে নেয়। খবরটি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্মের কনসালটেন্ট (ফিল্ম) আবু শাহেদ ইমন।

গেল ১২ ফেব্রুয়ারি ফ্রান্সের সবচেয়ে বনেদি শহর প্যারিসে বসেছিলো উপমহাদেশের ছবিগুলো নিয়ে চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভাল দ্যু ফিল্ম দ্য এশিয়া’ এর ৬ষ্ঠ আসর। ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবে এবার ফোকাস ছিলো এশিয়ার তরুণ নির্মাতাদের ছবি! যেখানে ছবি নিয়ে হাজির হতে দেখা যায় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তারকা অভিনেতা ও নির্মাতাদের।

চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠ আসরে বিভিন্ন সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন, সাবিহা সুমার, আরশাদ খান ও হার্দিক মেহতা সহ অনেকে।

Banglabid

উৎসবে হাজির না হলেও ‘জুরি প্রাইজ’টি বাগিয়ে নেন বাংলাদেশের তরুণ নির্মাতা নূর ইমরান মিঠু। এছাড়া উৎসবে ‘পাব্লিক প্রাইজ’ জিতে নেয় ভারতীয় ছবি ‘কামিয়াব’। ছবিটির নির্মাতা হার্দিক মেহতা। ‘আবু’র জন্য ‘স্টুডেন্ট জুরি প্রাইজ’ জিতে নেয় পাকিস্তানের আরশাদ খান।

গেল বছর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। দেশে প্রশংসিত হওয়ার পাশাপাশি ছবিটি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও বেশ দাপট দেখিয়েছে। এই ছবির জন্যই শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’ এর পুরস্কার জিতে নিয়েছেন নির্মাতা মিঠু। সম্প্রতি ছবিটি স্থান করে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

Reneta

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটপ্যারিসফ্রান্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT