চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোর্বসের ল্যাটিন ‘সেরা’ মেসি, পাঁচে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
নেইমার ও মেসি ফুটবল ম্যাচে একসঙ্গে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি করেছেন। আছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের সেরা তিনের তালিকায়। বছর জুড়ে আয়টাও চোখ কপালে তুলে দেয়ার মত। তাই বিনোদনধর্মী ম্যাগাজিন ফোর্বসের চোখে ল্যাটিন অঞ্চল থেকে এখন সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিটির নামও লিওনেল মেসি।

গত জুনের আগ পর্যন্ত ৮০ মিলিয়ন ডলার কামাই করেছেন মেসি। তাতেই ফুটবল বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বনে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে ফোর্বসের সবচেয়ে বেশি আয় করা সেরা ১০০ ব্যক্তির তালিকায় ১৪তম অবস্থানে আছেন তিনি।

ল্যাটিন অঞ্চলে মেসির পরে অবস্থান কৌতুক অভিনেতা লুইস সিকের। মার্কিনী বংশোদ্ভূত মেক্সিকান কৌতুক অভিনেতার বার্ষিক আয় ৫২ মিলিয়ন ডলার। একাধিক যৌন কেলেঙ্কারির ঘটনায় না ফাঁসলে মেসির ধারে কাছেই থাকতে পারতেন এ কৌতুক অভিনেতা।

Banglabid

ফোর্বসের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভারগারা। তার আয় ৪১.৫ মিলিয়ন ডলার। চার অবস্থান ব্রুনো মার্সের। জনপ্রিয় এ সঙ্গীত শিল্পীর বাৎসরিক আয় ৩৯ মিলিয়ন ডলার।

পঞ্চম স্থানে যৌথভাবে আছেন সঙ্গীতশিল্পী-অভিনেত্রী জেনিফার লোপেজ এবং ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। জুন পর্যন্ত দুজনের কামাই সমান ৩৭ মিলিয়ন ডলার।

আগামী বছর মেসির সমান কিংবা কাছাকাছি চলে আসতে পারেন নেইমার। চলতি মৌসুমের শেষে বার্সেলোনা ছেড়ে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান মহাতারকা। মাসিক কামাইয়ে এগিয়ে আছেন মেসির থেকে। আর গত নভেম্বরে বার্সার সঙ্গে নতুন চুক্তিতে এসেছেন মেসিও। ২০১৮ সালে ফোর্বসের সেরা ল্যাটিন হওয়ার জন্য তাই হাড্ডাহাড্ডি লড়াইটা হতে যাচ্ছে দুই বন্ধুর!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT