চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরজি সুবিধার এক ফিচার ফোন ও চারটি স্মার্টফোন এনেছে নকিয়া

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৪:০৮ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

চারটি স্মার্টফোনসহ মোট পাঁচটি নতুন নোকিয়া ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল। এর মাধ্যমে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনের পোর্টফোলিও আরও শক্তিশালী হতে যাচ্ছে।

নতুন স্মার্টফোন চারটি হলো নোকিয়া ৮ সিরক্কো, নোকিয়া ৭ প্লাস, নোকিয়া ৬ ও নোকিয়া ১। এছাড়া এক সময়ের জনপ্রিয় নোকিয়া ৮৮১০ ফোনটিকেও নতুন করে বাজারে আনতে যাচ্ছে এইচএমডি গ্লোবাল। ফোর-জি সুবিধার ফিচার ফোন হিসেবে এটি বাজারে আসবে।

নোকিয়া ৮-এর নতুন এ মডেলটিতে থাকছে  ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে, থ্রিডি কর্নিং গরিলা গ্লাস, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট, ৬ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট বিল্টইন স্টোরেজ। এছাড়া রয়েছে ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সরের সমন্বিত রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৪৯ ইউরো।

Banglabid

নোকিয়া ৭ প্লাসে থাকছে ৬ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপ ড্রাগন ৬৬০ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম, ৬৪ গিগাবাইট স্টোরেজ। এই ফোনটিতেও আছে দুটি রিয়ার ক্যামেরা যার একটি ১২ মেগাপিক্সেল এবং অপরটি ১৩ মেগাপিক্সেল সেন্সরের। এছাড়া ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে এতে। ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্বলিত এ ফোনের অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ওরিও। এর দাম ৩৯৯ ইউরো।

নোকিয়া ৬ ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৩০ চিপসেট, ৩ গিগাবাইট/৪ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইট/৬৪ গিগাবাইট বিল্ট ইন স্টোরেজ। ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহারের সুবিধাও থাকছে এ ফোনে। এতে থাকছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ফোনটির অপারেটিং সিস্টেমও অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও। এর দাম ২৭৯ ইউরো।

গুগলের অ্যান্ড্রয়েড গো সিরিজের বাজেট স্মার্টফোন হলো নোকিয়া ১। ৪.৫ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক চিপসেট, ১ গিগাবাইট র‍্যাম এবং ৮ গিগাবাইট স্টোরেজ স্পেস রয়েছে এ ফোনে। এছাড়া আছে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও। এর দাম ৮৫ ডলার।

Reneta

স্মার্টফোনগুলো পাওয়া যাবে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে। চারটি স্মার্টফোনেই ফোর-জি সুবিধা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএমডি গ্লোবালনোকিয়া স্মার্টফোন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অমর একুশে শিশুসাহিত্য পুরস্কার পেলেন আসলান সানী ও ফারুক হোসেন

পরবর্তী

মিরাজ, ইমরুলের সঙ্গে টি-টুয়েন্টিতে ফিরলেন তাসকিন

পরবর্তী

মিরাজ, ইমরুলের সঙ্গে টি-টুয়েন্টিতে ফিরলেন তাসকিন

কোথাও পৌঁছাবার তাড়া নেই আমার, তাই ছোটাছুটিও নেই: শিপ্রা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT