চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোরকান রাজাকারের ফাঁসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৫
অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের মধ্যে তিন অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এ রায় ঘোষণা করেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম।

২৯৭ প্যারা সম্বলিত ৯৯ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। ১১ মিনিট ধরে রায় পাঠ করার সময় ফোরকান মল্লিককে চিন্তাযুক্ত দেখাচ্ছিলো।

Banglabid

রায় ঘোষণার দিন ট্রাইব্যুনালের ভেতরে বাইরে ছিল স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা। সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আসামীকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আগে সব রায় ঘোষণা ট্রাইব্যুনাল ১-এর এজলাসে হলেও এবার আইনজীবী ও সাংবাদিকসহ অন্যদের উপস্থিতি কম থাকায় ট্রাইব্যুনাল-২ নিজেদের এজলাসেই বসেন।

সকাল ১০টা ৪০ মিনিটে ৯৯ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। ওই সময়ে ট্রাইব্যুনালের নির্ধারিত স্থানে রাখা কাঠের চেয়ারে বসে ছিলেন আসামী ফোরকান মল্লিক। রায়ে আসামী সম্পর্কে পর্যবেক্ষণ দেন ট্রাইব্যুনাল।

ফোরকানের বিরুদ্ধে আনা ৩, ৪ ও ৫ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে। ৩ ও ৫ নম্বর অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ এবং ৪ নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে।

Reneta

এর মধ্যে মির্জাগঞ্জ থানার সুবিদখালীতে চারজনকে গণহত্যা, লুটপাট, ধর্ষণ ও ধর্মান্তরকরণ (৩ নম্বর অভিযোগ) এবং দক্ষিণ কলাগাছিয়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন মৃধাকে আটকের পর নির্যাতন ও বাড়ি-ঘর লুটপাটের (৫ নম্বর অভিযোগ) ফোরকান পেয়েছেন ফাঁসির আদেশ।

অন্যদিকে কাকড়াবুনিয়া বাজারে চারজনকে গণহত্যা, হত্যা, জখম, আটক, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের দায়ে পেয়েছেন আমৃত্যু কারাদণ্ডাদেশ।

প্রত্যাশিত রায় পাওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ। তবে রায়ের বিরুদ্ধে আপীল করার বিষয়ে সিদ্ধান্ত জানায় আসামীপক্ষ।

পটুয়াখালির রাজাকার ফোরকান মল্লিক আটক থাকায় আইন অনুযায়ী রায় ঘোষণার দিন থেকে ৩০ দিনের মধ্যে তাকে আপিল করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইফতারে তারকাদের আড্ডাবাজি

পরবর্তী

রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

পরবর্তী

রংপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ভাই নিহত

বসার জায়গা পাননি খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT