তথ্যপ্রযুক্তি

ঘোষণা দেবার আগেই ফেসবুক ‘লাইভ ভিডিও চ্যাট’ অ্যাপ ডাউনলোড!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবক স্মার্টফোনে লাইভ ভিডিও চ্যাট করছে, চারপাশে বিভিন্ন ব্যক্তির আইকন দেখানো হচ্ছে, যা অনলাইন যোগাযোগের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ভিডিও চ্যাটের জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে। ‘বোনফায়ার’ নামের এই অ্যাপটি দিয়ে একইসাথে একাধিক ব্যক্তির সাথে ভিডিও চ্যাট করা যাবে।

তবে অ্যাপটি সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেসবুক।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব জানিয়েছে, আপাতত শুধুমাত্র ডেনমার্কের আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্যই অ্যাপটি উন্মুক্ত রয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত অ্যাপটি খুব একটা সাড়া পায়নি ব্যবহারকারীদের মাঝে। এ পর্যন্ত প্রায় ২ হাজার ব্যবহারকারী অ্যাপটি ইন্সটল করেছেন।

সাম্প্রতিক সময়ে ভিডিওর উপর বেশি জোর দিচ্ছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক লাইভে যোগ করা হয়েছে একাধিক ব্যক্তির যুক্ত হওয়ার সুবিধা।

বিষয়:ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…