চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের বিরুদ্ধে আবারও ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের বিরুদ্ধে আবারও ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রতিযোগীদের দমানোর জন্য আইন লঙ্ঘন করেছে এবং একই সঙ্গে ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলেছে, এমন অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস অনেকগুলো রাজ্যের প্রতিনিধিদের একটি জোটের পক্ষ থেকে শুক্রবার এ ঘোষণা দেন।

জেমস বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মও কিন্তু আইন মানতে এবং গ্রাহকদের সম্মান দিতে বাধ্য।’

এর জবাবে ফেসবুকের যুক্তি, জনগণের কাছে অনলাইন সেবা ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে।

ফেসবুকের রাজ্য এবং স্থানীয় নীতিমালা বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল ক্যাসেলবেরি বলেছেন, ‘আমরা বুঝি যে যদি আমরা নতুন কিছু উদ্ভাবন বন্ধ করে দেই তবে লোকজন সহজেই আমাদের প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে। আমরা শুধু যুক্তরাষ্ট্র না, পুরো বিশ্বে যে পরিমাণ প্রতিযোগিতার সম্মুখীন হই তার ওপর গুরুত্ব দিয়ে কথাটি বলছি।’

ডিসট্রিক্ট অব কলাম্বিয়াসহ কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, নেব্রাস্কা, নর্থ ক্যারোলাইনা, ওহাইয়ো এবং টেনেসির স্ট্রেট অফিসিয়ালরা এই রাষ্ট্রীয় তদন্তকাজের অংশ।

‘তদন্তের জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকা প্রত্যেকটি হাতিয়ার কাজে লাগাবো। আমরা বের করতে চেষ্টা করব যে, ফেসবুকের কর্মকাণ্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকিতে ফেলেছে কিনা, ব্যবহারকারীর অনলাইন মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বাছাই করার সুযোগ কমিয়ে দিয়েছে কিনা বা বিজ্ঞাপনের মূল্য বাড়িয়েছে কিনা,’ বলেন লেটিশিয়া জেমস।

ইতোমধ্যে ফেসবুকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের আরেকটি তদন্ত চালাচ্ছে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন। এছাড়াও জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দেশের প্রধান প্রধান প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ‘প্রতিযোগিতা নির্মূলচেষ্টা’র অভিযোগের বড়সড় একটি তদন্ত পরিচালনা করছে।

ট্যাগ: অনিরাপদ ফেসবুকফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখের ভাগ্য ফিরবে তো?

পরবর্তী

ধর্ষণের শিকার ১১ বছর বয়সী ছাত্রী জন্ম দিল পুত্র সন্তান

পরবর্তী

ধর্ষণের শিকার ১১ বছর বয়সী ছাত্রী জন্ম দিল পুত্র সন্তান

অল্পের জন্য হল না ইতিহাস

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT