চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মার্কিন সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফেসবুকের লোগো সহ কীবোর্ডের উপর ব্লু রঙের ফেসবুক আইকন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পদ্ধতিগত বর্ণবাদ ও পক্ষপাতের অভিযোগ উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত করছে একটি মার্কিন সংস্থা।

রয়টার্স জানিয়েছে, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে জাতিগত পক্ষপাতিত্বের জন্য ফেসবুকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ফেসবুকে চাকরির আবেদনকারী তিনজন এবং সেখানকার একজন ম্যানেজার তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেছে, যাকে মার্কিন আইনজীবী অভিহিত করছেন, ‘পদ্ধতিগত’ বর্ণবাদ হিসেবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইকুয়াল এমপ্লয়েমন্ট অফরচুনিটি কমিশন সন্দেহ করছে যে, ফেসবুকের নীতি সম্ভবত বৈষম্যের বিস্তার ঘটাচ্ছে, যা একেবারে ‘সিস্টেমেটিক’। এই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনজন আবেদনকারী ও ফেসবুকের একজন কর্মচারী অভিযোগ করেছেন যে, ফেসবুক কৃষ্ণাঙ্গ চাকরি প্রার্থী ও কর্মচারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে, যা একেবারে সিস্টেমেটিক।

তবে ফেসবুকের মুখপাত্র অ্যান্ডি স্টোন তদন্তের বিষয়ে বা সুনির্দিষ্ট অভিযোগের সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে, সকল কর্মীদের সম্মানজনক ও নিরাপদ কাজের পরিবেশ সরবরাহ করা জরুরি।

তিনি বলেন, আমরা বৈষম্যের যে কোনো অভিযোগকে গুরুত্বের সাথে নিই এবং প্রতিটি মামলা তদন্ত করি।

ফেসবুক আরো জানায়, জুনে ফেসবুকে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রায় ৩.৯ শতাংশ কৃষ্ণাঙ্গ।

এর আগে গত ডিসেম্বরে ফেসবুকের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এক মামলায় বিচার বিভাগ দাবি করে, খণ্ডকালীন কর্মীদের নিয়োগে প্রাধান্য দিয়েছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটির মধ্যে এইচ-১বি ভিসাধারী কর্মীও রয়েছেন।

বিচার বিভাগের দাবি, ২ হাজার ৬০০-এর বেশি চাকরিযোগ্য মার্কিন কর্মী নিয়োগ বা বিবেচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ফেসবুক।

রয়টার্সের প্রতিবেদন বলছে, অনেক চাকরির ক্ষেত্রেই গড় বার্ষিক বেতন ছিলো এক লাখ ৫৬ হাজার মার্কিন ডলার। এ চাকরিগুলোর ক্ষেত্রে মার্কিন কর্মীর বদলে এইচ-১বি ভিসার মতো সাময়িক ভিসাধারীদের নিয়োগ দেয়া হয়েছে বলেও জানায় বিচার বিভাগ।

ট্যাগ: ফেসবুকবর্ণবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এপ্রিলে খুলবে ডিজনিল্যান্ড

পরবর্তী

মুন্সিগঞ্জে লাশ নিয়ে মিছিল, দোকান ভাঙচুর

পরবর্তী
মুন্সিগঞ্জে লাশ নিয়ে মিছিল ও দোকান ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে লাশ নিয়ে মিছিল, দোকান ভাঙচুর

বিশাল কনসার্টের জন্য আলোকসজ্জা ও দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর হচ্ছে না ‘জয় বাংলা কনসার্ট’

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT