চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলানী হত্যার পুনর্বিচারের দ্বিতীয় দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

ভারতের কোচবিহারে বিএসএফ’র সোনারী ছাউনিতে স্থাপিত বিশেষ আদালতে ২য় দিনের মতো ফেলানী হত্যা মামলার পুনঃবিচারকাজ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় পুনর্বিচারিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন ফেলানী হত্যা মামলার আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন।

৩ মাস ৫ দিন মুলতবির পর মঙ্গলবার পুনর্বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে ৪ মাস মুলতবি থাকার পর গত ২৫ মার্চ পুনঃবিচার কাজ শুরু হলেও বিএসএফ’র সহকারী পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় ৩০ জুন পর্যন্ত পুনঃবিচারিক কার্যক্রম মুলতবি করে আদালত।

২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুন। এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশের গণমাধ্যমসহ মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার শিকার হয় ভারত। অবশেষে ২০১৩ সালের ১৩ আগষ্ট ভারতের কোচবিহারের বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফ’র বিশেষ আদালত। পরে বিজিবি-বিএসএফ’র দ্বি-পাক্ষিক বৈঠকে ফেলানী হত্যার পুনর্বিচারের সিদ্ধান্ত হয়। পরে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনঃবিচার শুরু করলেও একাধিকবার মুলতবির পর বিএসএফ’র উচ্চপদস্থ কর্মকর্তা সিপি ত্রিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের প্যানেল বিচারিক কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগ: ফেলানী হত্যাবিএসএফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অক্ষয় কুমারের নায়িকা এবার সানি লিওন

পরবর্তী

একাদশ শ্রেণীর তালিকায় বিভ্রাট, বিপাকে ভর্তিচ্ছুরা

পরবর্তী

একাদশ শ্রেণীর তালিকায় বিভ্রাট, বিপাকে ভর্তিচ্ছুরা

বাড়ি ভাড়া নির্ধারণে কমিশন গঠনের নির্দেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT