চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের রেপো রেট কমালো ভারতের রিজার্ভ ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ০৬, জুন ২০১৯
অর্থনীতি
A A

আবারো ভারতের রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে। ৬ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমিয়ে রেপো রিট নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ।

দেশের প্রবৃদ্ধি বাড়াতে আর্থিক খাতে গতি আনতে এই সিদ্বান্ত নেয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।

এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভারতের কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) শূন্য দশমিক ২৫ শতাংশ রেপো রেট কমিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বাধীন আর্থিক নীতিমালার ৬ সদস্য বিশিষ্ট কমিটি বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়। তিন দিনব্যাপী বৈঠকশেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি বছরে এই নিয়ে তিনবার রেপো রেট কমানো হয়। ২০১০ সালের সেপ্টেম্বরের পর এটিই সবচেয়ে কম রেপো হার।

কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে যে সুদ হারে ঋণ দিয়ে থাকে তাকে রেপো রেট বলা হয়।

আরবিআই যে এই সিদ্ধান্ত গ্রহণ করবে তা আর্থিক খাতের বিশেষজ্ঞরাও ধারণা করেছিলো। দেশটির ৬৬ শতাংশ বিশেষজ্ঞ এই ধারণা করেছিল। যাদেরকে নিয়ে একটি সমীক্ষা করেছিল সংবাদ সংস্থা রয়টার্স। তাদের সিংহভাগই রেপো রেট কমার বিষয়ে বলেছিল।

রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ। এতদিন রেপো রেট ছিল ৬ শতাংশ। এখন কমে তা হয়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ।

এর ফলে গ্রাহকরা বাণিজ্যিক ব্যাংক থেকে গাড়ি ক্রয়, বাড়ি নির্মাণসহ অন্যান্য খাতে কম সুদে ঋণ পাবেন। তবে এতে আমানতকারীদের জমাকৃত অর্থের মুনাফা কমে যেতে পারে। মূলত প্রবৃদ্ধি বাড়াতেই রেপো রেট কমায় আরবিআই।

গত অর্থবছরের মার্চ কোয়ার্টারে ভারতের জিডিপি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। আর এভাবেই সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা দেশের তকমা হারিয়ে ফেলে ভারত। ভারতকে পরাজিত করে চীনের আর্থিক প্রবৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এ ধরনের আর্থিক পরিস্থিতিতেই রেপো রেট কমিয়ে দিল দেশটির শীর্ষ ব্যাংক।

আরবিআই আর্থিক নীতি বিবরণীতে উল্লেখ করেছিল, ২০১৯-২০ অর্থ বছরে তাদের প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ভোক্তা মূল্য স্ফীতি অর্থ বছরের প্রথম অর্ধেকে সমানভাবে ভারসাম্য পূর্ণ ঝুঁকি নিয়ে ৩ থেকে ৩ দশমিক ১ শতাংশের মধ্যে স্থির রাখা হয়েছে।

ট্যাগ: সুদ হার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোদি-ইমরানের বৈঠকের খবর নাকচ করলো ভারত

পরবর্তী

মাশরাফী-মরগানদের বাংলাদেশ হাইকমিশনের ডিনারের দাওয়াত

পরবর্তী

মাশরাফী-মরগানদের বাংলাদেশ হাইকমিশনের ডিনারের দাওয়াত

প্রণব সাহা

চ্যানেল আইয়ের জয়েন্ট এডিটর প্রণব সাহার মৃত্যুর একবছর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT