চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার ম্যাচে কোন কিছুই সাকিবের মত হল না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দুর্দান্ত ফর্মে থেকেই কেকেআর শিবিরে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের হয়ে শেষ টি-টুয়েন্টিতে ব্যাটে-বলে জ্বলে ম্যাচ সেরা হওয়ার টাটকা স্মৃতি সঙ্গী ছিল। এরপর একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষা। ষষ্ঠ ম্যাচে এসে যখন সুযোগটা মিলল, তাতে কোন কিছুই সাকিব আল হাসানের মত হল না। ব্যাটে বড় কিছু করার সুযোগ ছিল না, পরে বল হাতে থাকলেন খরুচে হয়ে, কলকাতাকেও ম্যাচটা জিততে দেখা হল না। শুক্রবার গুজরাটের কাছে ৪ উইকেটে হেরে বসেছে নাইটরা।

ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে বড় সংগ্রহই গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৭। কিন্তু গুজরাট লায়ন্সের জবাবটা হল আরো দমদার। ৬ উইকেট হারিয়ে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে তারা।

কেকেআর ওপেনিংয়ে আবারো সুনীল নারিন চমক রেখেছিল। কাজেও দিয়েছিল সেটি। ৯ চার ও ১ ছয়ে ১৭ বলে ৪২ নারিনের। সঙ্গে অধিনায়ক গৌতম গাম্ভীরের ৩৩, মনিষ পান্ডের ২৪ ও রবিন উথাপ্পার ৭২! নিজের ইনিংসটি ৮ চার ও ২ ছয়ে ৪৮ বলে সাজিয়েছেন উথাপ্পা।

সাকিব যখন ব্যাটিংয়ে এলেন, ইনিংসের এক বলই বাকি। তাতে এক রান নিয়ে ফিরলেন অপরাজিত থেকে। ব্যাট হাতে সুযোগ না পাওয়ার ম্যাচে বল হাতে দারুণ কিছু করার প্রতিজ্ঞাই হয়তো করেছিলেন টাইগার অলরাউন্ডার। প্রথম ওভারেই তার হাতে বল তুলে দিয়ে গাম্ভীর তাতে সায়ই দিলেন। সাকিব একেবারে খারাপও করলেন না।

ওই ওভারে ব্রেন্ডন ম্যাককুলামের হাঁকানো ২ চার মিলিয়ে ৯ রান খরচ করেন সাকিব। সেটি আরো খরুচে হয়ে গেল ইনিংসের তৃতীয় ওভারে। সাকিবের দ্বিতীয় ওভার সেটি। হন্তারক হয়ে এলেন অ্যারন ফিঞ্চ। দুই চার আর এক ছয়ে ১৪ রান নেন অজি ওপেনার।

সাকিব আবারো বল পান ইনিংসের ষষ্ঠ ওভারে। ওই ওভারে এক চারে ৮ রান দেন। পরে অধিনায়ক আর বলই দেননি তাকে। সবমিলিয়ে ৩ ওভারে ৩১ রান খরচায় উইকেটশূন্য।

অবশ্য কলকাতার আরেক ভরসা নারিন ছিলেন আরো খরুচে। ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য এই ক্যারিবিয়ান। এদিন দলে ঢোকা নাথান কোল্টার নাইল ২ উইকেট পেলেও ৩.২ ওভারে ৪১ রান ঢেলেছেন। আরেক বিদেশি ক্রিস ওকস ২ ওভারে ২০ দিয়েছেন।

বোলিংয়ে ধুঁকতে থাকার মাশুল দিয়ে শীর্ষে ওভার সুযোগ হাতছাড়া কেকেআরের। ৬ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকতে হচ্ছে। অন্যদিকে মাত্র দ্বিতীয় জয় তুলে নেওয়া গুজরাট সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে।

দ্বিতীয় জয়ের রাতে বড় ভূমিকা অধিনায়ক সুরেশ রায়নার। ৮ চার ও ৪ ছয়ে ৪৬ বলে ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা এই বাঁহাতি। ফিঞ্চ ৩১ ও ম্যাককুলাম ফিরেছেন ৩৩ রানে।

ট্যাগ: আইপিএল-২০১৭কেকেআরসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারিসে পুলিশের উপর হামলাকারীর নাম করিম চেওরফি

পরবর্তী

আফগানিস্তানে তালেবান হামলায় অর্ধশতাধিক সেনা নিহত

পরবর্তী

আফগানিস্তানে তালেবান হামলায় অর্ধশতাধিক সেনা নিহত

গাছখেকো মানুষ!

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT