চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেরার গল্প শোনালেন জাহানারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার বিজয়ের ৫০ বছর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারা আলম ছাড়া বাংলাদেশ নারী দলের একাদশ চিন্তাই করা যেত না একসময়। সেই পেসারকে ছাড়া জাতীয় দল পাড়ি দিয়েছে একবছরেরও বেশি। অভিজ্ঞ বোলার ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত করে ফিরেছেন টাইগ্রেস স্কোয়াডে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিজিটাল প্ল্যাটফর্মে দিয়েছেন সাক্ষাৎকার। ফেরার জন্য কতটা পরিশ্রম করেছেন, শুনিয়েছেন গল্পটা।

জাতীয় দলের বাইরে চলে গেলেই হতাশার স্রোতে গা ভাসিয়ে দেন অনেকে। জাহানারা হেঁটেছেন বিপরীত পথে। যে পথ ৩১ বর্ষীর ক্যারিয়ারে দেখিয়েছে নতুন আলো।

‘৯ মাস আমি মাসকো একাডেমিতে অনুশীলন করেছি। সালাউদ্দিন স্যারসহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে এবং চেষ্টা করেছেন যেন ভালো পারফরম্যান্স করতে পারি।’

‘প্রতিটি সময় চেষ্টা করেছি নিজেকে তৈরি করে রাখার জন্য, যেন নারী দলের যখনই প্রয়োজন হবে, যেন প্রস্তুত অবস্থায় থাকতে পারি। সবশেষ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সও হয়েছে, দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। অনেক ভালো অনুভূতি যে আবারও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারব।’

২০১৮ সালে শিরোপা জয়ের পর এশিয়া কাপে আর ভালো করতে পারেনি বাংলাদেশ। ৬ বছর আগের সুখস্মৃতি ফেরাতে চান জাহানারা।

‘এশিয়া কাপে দলের প্রথম লক্ষ্য আমাদের অবশ্যই সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা। এখানে একটা সমীকরণ আছে আমাদের, যেটা মনে করি, আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি, তাহলে পাকিস্তানকে হয়তো পাবো। সেদিক থেকে আমাদের জন্য একটু সহজ হতে পারে। আমরা সেটিই চেষ্টা করব।’

‘কাজেই প্রথম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। ইতিবাচক ফল যদি আমরা বাংলাদেশ দলের জন্য আনতে পারি, এটা ভালো হবে এবং অবশ্যই আমরা চেষ্টা আমাদের সুখস্মৃতি ফিরিয়ে আনার জন্য, যেটা আমরা ২০১৮ সালে করেছিলাম।’

ট্যাগ: এশিয়া কাপজাতীয় দলজাহানারা আলমপরিশ্রমলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মন্ত্রমুগ্ধ করে রাখা ইয়ামালকে নিয়ে কিংবদন্তিরা যা বলছেন

পরবর্তী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

পরবর্তী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

ইংল্যান্ড কোচের উত্তেজিত প্রতিক্রিয়া ফুটবল ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনকে ফেভারিট বলছেন ইংল্যান্ড কোচ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT