চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৭
জনপদ, ফেনী
A A

ফেনীর ফুলগাজীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১ আনসার সদস্য নিহত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাসহ আহত হয়েছে ৩ জন।  এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ভ্রাম্যমান আদালতের এক সোর্স।

বুধবার মধ্যরাতে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকার খানা বাড়ীতে ঘটনাটি ঘটে।

আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ব্যবসায়ীদের ধরতে ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বিক্রেতাদের মাদক সহ হাতেনাতে ধরে ফেললে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে স্থানীয় মাদক বিক্রেতাসহ ভারতীয় ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনণ আনতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এসময় হামলায় ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া  আরও ৩ জন আহত হন।

Reneta

এ ঘটনার পর থেকে এক আনসার সদস্যসহ ২ জন নিখোঁজ ছিলো। পরে আজ সকালে আনসার সদস্য ল্যান্স নায়েক নওশের আলীর লাশ সীমান্তের কাটাতারের পাশে পওয়া যায়। তবে এখনো এক সোর্স নিখোঁজ রয়েছে।

এছাড়া নিহত আনসার সদস্যের লাশ কাটা তারের পাশে পাওয়ায় ভারতীয় বিএসএফ লাশ এখনো আটক করে রেখেছে। তবে বিকেল নাগাদ লাশ ফেরৎ দিতে পারে বলে জানিয়েছে বিজিবি ।

বর্তমানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা সহ আহতদের চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুলগাজী থানার পরিদর্শক এস এম মোর্শেদ জানান, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। নিখোঁজ সোর্সকে উদ্ধারে বদরপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি অবৈধ মাদক ব্যবসায়ীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেনীভ্রাম্যমান আদালত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের টিকা যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৩, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের নির্দেশ

মে ২৩, ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৫

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার অন্যতম প্রদেশ আলবার্টার আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে অবতরণের সময় বিস্ফোরণ, তবু সফল স্টারশিপ পরীক্ষা

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT