চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলে আসছে সবুজ কার্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

ইতালির সিরি-বি ফুটবল লীগে চলতি মৌসুমে ম্যাচ রেফারিরা সবুজ কার্ডও ব্যবহার করবেন। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে ন্যায্য আচরণের ঘটনার পুরস্কার হিসেবে খেলোয়াড়দের সবুজ কার্ড দেখানো হবে। কার্ডটি খেলোয়ারদের কাছে হস্তান্তর করা না হলেও ইতিবাচক আচরণের জন্য ‘ভার্চুয়াল’ভাবে তা দেওয়া হবে।

নতুন এই উদ্যোগে ইতালির ফুটবলের চেহারাই পাল্টে যাওয়ার আশা করা হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।

সিরি-বি ফুটবল লীগের প্রেসিডেন্ট আন্ড্রি আবোদি বলেন, এই কার্ডটি পরবর্তীতে কোচ এবং সমর্থকদের জন্যও প্রযোজ্য হতে পারে।

Banglabid

তিনি বলেন, আমরা মনে করি ফুটবলের ইতিবাচক বার্তা প্রয়োজন। এই খেলাটি প্রায়ই বিতর্কে জড়িয়ে পড়ে, যা দর্শকদের স্টেডিয়াম বিমুখ করে। সম্মানের বিষয়টি নিশ্চিত করতেই খেলায় সবুজ কার্ডের প্রচলন করা হচ্ছে বলে জানান তিনি।

সিরি-বি লীগের প্রেসিডেন্ট আবোদি বলেন, সবুজ কার্ড পেতে হলে খেলোয়াড়দের বিশেষ কিছু করে দেখাতে হবে।

‘এটি একটি প্রতিকি পুরস্কার। এটা খুবই সাধারণ কিছু হতে পারে। গুরুত্বপুর্ণ বিষয়টি হলো, যখন একজন পেশাদার খেলোয়াড় নজির সৃষ্টি করার মতো কিছু করেন তার স্বীকৃতি থাকা উচিত,’ বলে মন্তব্য করেন তিনি।

Reneta

কার্ড উন্নয়নের কাজটি শেষ পর্যায়ে রয়েছে। তবে ইতালির শীর্ষ প্রতিযোগিতা সিরি-এ ফুটবল লীগেও এই কার্ডের ব্যবহার সম্প্রসারণ করা হবে কিনা তা এখনও স্পষ্ট করা হয়নি।

আবোদি বলেন, আমরা সিরি-এ’এর জন্য পরীক্ষাগার হতে পেরে খুশি। এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের এখন নিজেদের সুনামের জন্য কাজ করতে হবে।

ম্যাচ ফিক্সিং তদন্তের জন্য সিরি-বি’এর এবারের মৌসুমের সূচনা রোববার পর্যন্ত পেছানো হয়েছে। এই স্ক্যান্ডালে জড়িত থাকার দায়ে আগস্ট মাসে কাটানিয়া দলটিকে সিরি-বি থেকে তৃতীয় বিভাগে নামিয়ে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নম্বর পাওয়ার অশিক্ষায় যে শিক্ষা

পরবর্তী

আট লাখ অভিবাসীকে জায়গা দেবে জার্মানি

পরবর্তী

আট লাখ অভিবাসীকে জায়গা দেবে জার্মানি

অভিবাসী নিয়ে আলোচিত যতো ছবি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT