চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলের সংজ্ঞা বদলে দিতে আসছে ২-৭-২ ফর্মেশন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
থিয়াগো মোত্তা

থিয়াগো মোত্তা

একবার ভাবুন তো, কোনো এক দলের আক্রমণে আর রক্ষণে খেলছেন মাত্র দুইজন করে খেলোয়াড়, বাকিরা সবাই খেলছেন মাঝমাঠে! সেখানে আছেন গোলরক্ষকও! অদ্ভুত শোনালেও এই ফর্মেশন কিন্তু এখন আর কেবল কল্পনাতেই থাকছে না। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ইতালিয়ান সাবেক মিডফিল্ডার থিয়াগো মোত্তার কল্যাণে মাঠেও চলছে এর চর্চা। মোত্তার বিশ্বাস, ফুটবলের ধরণই একদিন বদলে দেবে তার এ ফর্মেশন!

গত গ্রীষ্মেই মাঠের খেলাকে বিদায় জানিয়েছেন মোত্তা। খেলোয়াড়ি জীবন ছেড়ে হয়েছেন পিএসজি অনূর্ধ্ব-১৯ দলের কোচ। খেলোয়াড়ি জীবনে গুরু হিসেবে পেয়েছেন লুই ফন গাল, ফ্রাঙ্ক রাইকার্ড, হোসে মরিনহো, রাফায়েল বেনিতেজ, কার্লো আনচেলত্তি, লরাঁ ব্লাঁ, ক্লদিও রানিয়েরির মতো মাঠ কাঁপানো কোচদের।

বিখ্যাত সব কোচের থেকে পাওয়া শিক্ষা একাট্টা করে শিষ্যদের মাঝে ঢেলে দিচ্ছেন মোত্তা। তারই ফসল হিসেবে জন্ম ২-৭-২ ফর্মেশন নামের অদ্ভুত ঘরানার এই ফুটবল। এরইমধ্যে শিষ্যদের তালিম দেয়া শুরু করেছেন এ ফর্মেশনের ফুটবলের।

Banglabid

নিজে মিডফিল্ডার ছিলেন বলেই কিনা মোত্তা মাঝমাঠকেই প্রাধান্য দিয়েছেন বেশি। কেমন হতে পারে তার ২-৭-২ ফর্মেশন? সেটি গেজেত্তা ডেল স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে খোলাসা করেছেন।

মোত্তার ২-৭-২ ফর্মেশন হবে এমন

‘খেলায় আমার ধরণ হবে আক্রমণাত্মক। একটা ছোট দল সবসময় খেলার নিয়ন্ত্রণ রাখবে, হাই-প্রেসিং ফুটবল খেলবে আর বলসহ কিংবা ছাড়া প্রচুর দৌড়াদৌড়ি করবে। আমি চাই বল আদায়ের জন্য দুই থেকে তিন রকমের সমাধান এবং দুইজন করে খেলোয়াড় সবসময় কাছে থাকবে, যেন তারা একে অপরকে সাহায্য করতে পারে।’

‘আমি মাঠের সংখ্যা নিয়ে ভাবতে চাই না। কারণ তারা আপনাকে ধোঁকায় ফেলবে। আপনি হয়তো ৫-৩-২ ফর্মেশনে খেলেও অত্যন্ত আক্রমণাত্মক হতে পারেন, কিংবা ৪-৩-৩ ফর্মেশনে ভীষণ রকম রক্ষণাত্মক। এটা খেলোয়াড়দের মানের উপর নির্ভর করে। আমি এক ম্যাচে দুই ফুলব্যাককে ৯ ও ১০ নম্বর পজিশনে থেকে খেলা শেষ করতে দেখেছি। তার মানে এই নয় যে, আমি স্যামুয়েল এবং কিয়েল্লিনির মতো জাত ডিফেন্ডারদের অপছন্দ করি।’

Reneta

মিডফিল্ডার, ডিফেন্ডারদের দিয়ে না হয় মাঝমাঠ সাজানো সম্ভব, কিন্তু গোলরক্ষক কেনো মধ্যমাঠে খেলবেন? এমন ধাঁধারও উওর দিয়েছেন মোত্তা, ‘গোলরক্ষককে সাত মিডফিল্ডারের একজন হিসেবে খেলতে হবে। আমার মতে একজন অ্যাটাকার হচ্ছে প্রাথমিক ডিফেন্ডার, আর গোলরক্ষক হচ্ছে প্রথম অ্যাটাকার। পা দিয়ে একজন গোলরক্ষকই প্রথম আক্রমণটা শুরু করে, আর ফরোয়ার্ড চেষ্টা করে বল কেড়ে নেয়ার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় সপ্তাহে আরো ২৭টি প্রেক্ষাগৃহে ‘হাসিনা’

পরবর্তী

প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে ভারতে নিক

পরবর্তী

প্রিয়াঙ্কাকে নিয়ে যেতে ভারতে নিক

খালেদা জিয়ার ভিশন-২০৩০ এর আলোকেই ঐক্যফ্রন্টের ইশতেহার

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT