চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার ‘বদলি বাড়ানোর’ নিয়মে অখুশি কনমেবল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৯, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ফুটবলে ‘বদলি বাড়ানোর’ নতুন নিয়মের অনুমোদন পেয়েছে ফিফা। শুক্রবার ম্যাচে বদলি খেলোয়াড় তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার সিদ্ধান্ত জানিয়ে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি সাধুবাদের পাশাপাশি পড়েছে আপত্তির মুখেও।

ইউরোপে ফিফার সিদ্ধান্ত গ্রহণযোগ্যতা পেলেও অখুশি হয়েছে সাউথ আমেরিকান ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। সংস্থাটির প্রধান আলেহান্দ্রো ডমিনগেস টুইটার প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘এটা অবাক করার মতো। আমাদের কোনো মতামত নেয়া হয়নি।’

যদিও শুধুমাত্র চলতি মৌসুমেই, অর্থাৎ ২০১৯-২০ মৌসুমের ক্ষেত্রেই আপাতত নতুন নিয়মটি প্রযোজ্য। মেসি-রামোসদের বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের স্প্যানিশ লা লিগা দ্রুতই নতুন নিয়মে খেলোয়াড় পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। ইউরোপের অন্য লিগগুলোও হাঁটছে একই পথে।

Banglabid

করোনার পরে ফুটবল মৌসুম আবারও যখন মাঠে গড়াবে, ক্লাব-দেশগুলোকে পড়তে হবে ব্যস্ত সূচিতে। তাতে খেলোয়াড়দের উপর চাপ-চোট দুটিরই প্রভাব বাড়তে পারে। সেটা কমাতে ফিফার এই তিনের পরিবর্তে পাঁচ বদলির সিদ্ধান্ত।

সঙ্কটের সময়ে পাঁচজন ফুটবলার বদলি নামানোর প্রস্তাব ফিফা আগেই দিয়েছিল। তাতেই কেবল কার্যকরের জন্য সায় দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। যে বোর্ডের কাজই ফুটবলের আইন প্রণয়ন করা।

বদলি খেলোয়াড়ের নিয়ম পরিবর্তনে মহামারী করোনাভাইরাসের ভূমিকা বেশ স্পষ্ট। করোনা পরবর্তী বিশ্বে অনেককিছুই আগের মতো থাকবে না। থমকে থাকা খেলাধুলার জগতে কতটা পরিবর্তন আসবে তা সময়ই বলবে। আপাতত যাত্রা শুরু হল ফিফার পদক্ষেপের মধ্য দিয়ে।

Reneta

ক্লাবপর্যায়ের সব ফুটবল ম্যাচে নতুন নিয়ম কার্যকর থাকবে। যেসব প্রতিযোগিতা চলতি বছরের মধ্যে শেষ করতে হবে, আপাতত সেসব ম্যাচের জন্য ফিফার প্রস্তাবে সাময়িক এই পরিবর্তনের পক্ষে সম্মত আইএফএবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের সুযোগ থাকছে লিগগুলোর আয়োজক কমিটির কোর্টেই।

ম্যাচে পাঁচ বদলির জন্য অবশ্য ধরাবাঁধা শর্ত থাকছে। পাঁচ বদলি করতে হবে তিনবারেই। মানে পাঁচবার খেলা থামানোর সুযোগ পাবে না কোনো দলই। তিনবার খেলোয়াড় বদল করার সময়েই একাধিক খেলোয়াড় বদলে পাঁচের কোটা পূরণ করতে হবে। সঙ্গে মৌসুম ফের মাঠে গড়ালে ভিএআর সিস্টেম চাইলে বন্ধ রাখতে পারবে লিগ কমিটি, এটাও ফিফার নতুন আপাত নিয়ম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনমেবলনিয়মফিফাফুটবলবদলি খেলোয়াড়লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য

পরবর্তী

করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

পরবর্তী

করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে আদালতে উপস্থিতির অধ্যাদেশ জারি

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT