চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিটনেস পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। বরাবরের মতো প্রথমদিনে ছিল ব্লিপ টেস্ট। যাতে সর্বোচ্চ ১২.১০ লেভেল পয়েন্ট তুলেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম, ১২.৪।

বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামনে ব্যস্ত সূচি। নতুন বছরে দেশে-বিদেশে প্রচুর খেলা। জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টুয়েন্টি সিরিজ তার পরই। মাঠে নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দিতে সবচেয়ে জরুরি ফিটনেস। বুধবার যে পরীক্ষায় খারাপ করেননি বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

ব্লিপ টেস্ট বা ২০ মিটার শাটল রানিং তত্ত্বাবধানে ছিলেন বিসিবির স্থানীয় ট্রেনার ইফতেখারুল ইসলাম। চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘সবার গড় করলে ১১.৫-এর উপরে হবে। এর নিচে হবে না। সবাই এখন ফিটনেস সচেতন। সুযোগ পেলেই ক্রিকেটাররা জিম করে।’

Banglabid

ব্লিপ টেস্টে সর্বোচ্চ পয়েন্ট তুলেছিলেন ইফতেখারুল নিজেই। ২০০৪ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ক্যাম্পে থাকা অবস্থায় তিনি তুলেছিলেন ১৪.৭। সেটি এখনপর্যন্ত অতিক্রম করতে পারেননি দেশের কেউই!

জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১৩.৬ তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। শান্ত ও সাব্বির রহমানও তুলেছেন ১৩-এর উপরে। সাধারণত ১২ লেভেলের ওপর হলেই সন্তোষজনক ধরা হয়। যদিও ক্যাম্পের শুরুর ভাগে লেভেল একটু কমই ওঠে। ফিটনেস নিয়ে কয়েকদিন কাজ করার পর আবার টেস্ট নিলে সেটি বেড়ে যায়।

Reneta

টাইগারদের ফিটনেসে চোখে পড়ার মতো উন্নতি দেখা যায় গত বছরের সেপ্টেম্বরে, ইংল্যান্ড সিরিজের আগে। লম্বা ক্যাম্পের পর ব্লিপ টেস্টের গড় লেভেল দাঁড়ায় ১১.৫। সেটিই ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। এবার ক্যাম্পের শুরুতেই সেই মান ধরে রাখতে পেরেছেন টাইগাররা।

বুধবার ব্লিপ টেস্ট দিয়েছেন ২৭ ক্রিকেটার। মাশরাফী বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ও ইমরুল কায়েস ছিলেন না। অসুস্থ থাকায় ব্লিপ টেস্ট দেননি মোহাম্মদ মিঠুন। ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে যোগদানের দিন তাদেরও দিতে হবে বকেয়া ব্লিপ টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেট দল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT