চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকী-ইরফানের যুগলবন্দী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৬
বিনোদন
A A

বাংলাদেশের সেরা নির্মাতাদের একজন মোস্তফা সরোয়ার ফারুকী। আর বলিউডের এক শক্তিশালী অভিনেতার নাম ইরফান খান। এই দুই জনের যুগলবন্দী ঘটতে যাচ্ছে খুব শিগগিরই।

ফারুকীর হাত ধরে ঢালিউডে আসছেন বলিউড অভিনেতা ইরফান খান। ফারুকীর ‘ডুব (নো বেড অব রোজেস)’ সিনেমায় অভিনয় করবেন তিনি। বাংলা ও ইংরেজি ভাষার এই ছবিতে ইরফানের সঙ্গে থাকবেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র ও রোকেয়া প্রাচী।  

মার্চের শেষের দিকে শুরু হবে সিনেমার কাজ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ এবং ইরফান খানের আইকে কোম্পানী একত্রে এই সিনেমাটি প্রযোজনা করবে।

Banglabid

‘টেলিভিশন’ নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ছবিটি মূলত পারিবারিক উত্থান-পতনের গল্প শোনাবে। জীবন কখনো কখনো খুব নির্মম হয়ে যায়, কিন্তু মৃত্যুর মাধ্যমে আবার তাতে সমতা ফিরে আসে। ফিরে আসে ভালোবাসা ও সম্মান। পরিবারের সবচেয়ে বড় মানুষটি মারা যাওয়ার পর কিভাবে আবার দুটি পরিবারের মধ্যে ভালোবাসার পরশ ফিরে আসে সেই গল্পই শোনাবে সিনেমাটি। মৃত্যু সবসময় কেড়েই নেয় না, কখনো কখনো ফিরিয়েও দেয়।

ফারুকীর সিনেমায় অভিনয় প্রসঙ্গে লাঞ্চবক্স অভিনেতা ইরফানের মন্তব্য, ‘ওর বানানো পিঁপড়াবিদ্যা দেখেই আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী হই। তার গল্প মানুষের জীবনকে প্রতিফলিত করে, তাই তার সৃষ্ট চরিত্রে অনেকগুলো লেয়ার থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানমোস্তফা সরোয়ার ফারুকী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারুকী-ইরফানের যুগলবন্দী

পরবর্তী

ফারুকী-ইরফানের যুগলবন্দী

পরবর্তী

ইউএস ট্রেড শো ৩-৫ মার্চ

ইউএস ট্রেড শো ৩-৫ মার্চ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT