চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারজানার ‘সেরা’তে সর্বোচ্চ পুঁজির রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ০১, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জিতলেই মিলবে প্রথমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বাদ! এমন হাতছানির ম্যাচে নেমে টি-টুয়েন্টি সংস্করণে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডই গড়ল বাংলাদেশের মেয়েরা।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ফারজানা হকের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ভর করে টিম টাইগ্রেস তুলেছে ৪ উইকেটে ১৫১ রান। টি-টুয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

টি-টুয়েন্টিতে মেয়েদের আগের সেরা সংগ্রহ ছিল ১৪২ রান। কুয়ালালামপুরে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে ১৪১ রান তাড়া করে জয়ের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে (১৪২/৩, ১৯.৪ ওভার) লাল-সবুজরা। তালিকায় শীর্ষে থাকা পরের চারটি সংগ্রহ পরে ব্যাট করে। আগে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ১১৫ রান।

Banglabid

২০১৪ সালে সিলেটে টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই পুঁজি গড়েছিল বাংলাদেশের মেয়েরা। রোববার সেটিকে ছাপিয়ে প্রথমবার দেড়শ পেরিয়ে গেল ফারজানার অসাধারণ ব্যাটিংয়ে। ৪৭ বলে ৬টি চার ও দুটি ছক্কায় ৬৬ রানের ইনিংসটি সাজান এ ডানহাতি ব্যাটার।

টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল শামিমা সুলতানার (৫১)। সেটি ছাপিয়ে এই ফরম্যাটের সেরা ইনিংসটি এখন ফারজানার।

ফারজানা হক

পেমব্রোক ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন শামিমা সুলতানা ও আয়শা রহমান। ২২ গজে গর্জন দেখিয়ে এদুই ডানহাতি ব্যাটার শুরুর দুই ওভারেই তুলে নেন ২৪ রান। আগের ম্যাচে ফিফটি করা শামিমা স্ট্রাইকপ্রান্তে থেকে প্রথম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে টানা তিন বাউন্ডারি মেরে রানের চাকা সচল করেন। বাঁহাতি পেসার ইসবেল জয়েসের ওই ওভার থেকে নেন ১৪ রান।

Reneta

পরের ওভারে আয়শা রহমান স্ট্রাইকে এসে টানা দুই চারে করেন সূচনা। রান তোলার গতি অবশ্য কমে আসে পাওয়ার প্লে-র ওভার শেষ হতেই। ২৭ বলে ৩০ রান করে শামিমা লেগস্পিনার সিয়ারা মেটকাফের বল এগিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হন। সপ্তম ওভারে শেষ বলে শামিমা যখন সাজঘরে ফেরেন দলের রান তখন ৪৭।

দলীয় ৭৭ রানের মাথায় ২৬ বলে ২৭ করে ফেরেন আরেক ওপেনার আয়শা। বাকি সময়টা একাই লড়ে যান তিনে নামা ফারজানা। ২০ ওভার ব্যাট করে বাংলাদেশ উইকেট হারায় চারটি। নিগার সুলতানা ৮ ও সানজিদা ইসলাম ৯ রান করে আউট হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপ শেষ, আর্জেন্টিনা আবার কবে মাঠে নামবে?

পরবর্তী

‘ব্রাজিল ফেভারিট, পার্থক্য গড়বেন নেইমার’

পরবর্তী

‘ব্রাজিল ফেভারিট, পার্থক্য গড়বেন নেইমার’

সতর্ক থাকতে বলছেন কাসেমিরো

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT