চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে উঠে এশিয়া কাপ হকির মূলপর্বে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ হকি দল এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এএইচএফ কাপ হকির সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একইসঙ্গে আগামী মে মাসে হতে যাওয়া এশিয়া কাপে খেলার টিকেট কেটেছে লাল-সবুজের দল।

শনিবার জাকার্তার জেবিকে ফিল্ডে হওয়া ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন আশরাফুল ইসলাম।

সপ্তম মিনিটে আশরাফুল গোল করে বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। দুই মিনিট পর আবারও গোলের দেখা পান আশরাফুল। ৯ মিনিটে একই কম্বিনেশন থেকে দ্বিতীয় গোল এসেছে। আশরাফুল ইসলাম একইভাবে গোল করে দলকে আবারও এগিয়ে নেন।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদুর রহমান লক্ষ্যভেদ করেন। দশম মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে নিশানাভেদ করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে আশরাফুল নিজের গোলের হালি পূরণ করেন।

খোরশেদুর তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। শেষ কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাসেল মাহমুদ জিমি ও ষষ্ঠ মিনিটে সোহানুর রহমান সবুজ ফিল্ড গোল করেন।

খেলা শেষের পাঁচ মিনিট আগে কাজাখস্তানের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন আমান।

এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২-১ হারিয়ে ফাইনালে ওঠে ওমান। আগামীকাল রোববার ওমানের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ৩-২ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছিল বাংলাদেশ।

ট্যাগ: আশরাফুল ইসলামএএইচএফ কাপ হকিএশিয়া কাপওমানকাজাখস্তানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভার ও আশুলিয়ায় পাঁচ জনের লাশ উদ্ধার

পরবর্তী

আগস্টে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ ক্রিকেটের আসর

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা বিজয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্টে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ ক্রিকেটের আসর

নাসরিন ও তার সহকর্মী স্বর্ণ জয়ী হিসেবে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তৃতীয় স্বর্ণ জয়, নাসরিনের তিনে তিন

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT