চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফলের ভেন্যুতে জয়ের খোঁজে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২২, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে এপর্যন্ত যে তিনটি টেস্ট ড্র করেছে বাংলাদেশ, সবকটিতেই ছিল বৃষ্টির ছোঁয়া। সবশেষ ২০১৫ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বৈরি আবহাওয়ায় তেমন খেলাই হয়নি। শের-ই-বাংলা স্টেডিয়ামে টেস্ট হলেই ফল হওয়া একরকম নিশ্চিত। মুমিনুল হকের দলও তাই জয়ের আশায় বুক বাধছে।

২৫ মাস ধরে দেশের মাটিতে টেস্ট জেতেনি বাংলাদেশ। সবশেষ চার ম্যাচ হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে সবশেষ টেস্ট ড্র করেন মুমিনুল-মুশফিকরা। সোমবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এটিতে জিততে না পারলে দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হবে। কেননা আগামী ৬ মাস ঘরের মাটিতে সিরিজ নেই বাংলাদেশের। ডিসেম্বরে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে আসবে ভারত।

তার আগে জয়ের ধারায় ফেরার অন্যতম সেরা সুযোগ সোমবার শুরু হওয়া টেস্ট ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল জানালেন, ফলের ভেন্যুতে জয় ছাড়া বিকল্প ভাবছেন না তিনি।

‘মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হল সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে এটা একটা ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’

‘মিরপুরে ফলাফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সবসময় ফলাফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সাথে ব্যাটিংও। অবশ্যই আমরা পরিকল্পনা করি, কোন জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে।’

চট্টগ্রামে ব্যক্তিগত পারফরম্যান্সই চোখে পড়েছে বেশি। দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ। মুমিনুল মিরপুরে চান দল হিসেবে জ্বলে উঠতে, ‘চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে।’

ট্যাগ: চট্টগ্রাম টেস্টঢাকা টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাজী সেলিম কারাগারে

পরবর্তী

মাঙ্কিপক্স ঠেকাতে দেশের সব বন্দরে সতর্কতা

পরবর্তী
মাঙ্কিপক্স ভাইরাসের কণিকা, জীবাণুর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঙ্কিপক্স ঠেকাতে দেশের সব বন্দরে সতর্কতা

মেসি প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে মৌসুম রাঙাতে চান মেসি

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT