চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরহাদ মজহারের খোঁজে খুলনায় র‌্যাবের অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০৩, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ফরহাদ মজহার

ফরহাদ মজহারের খোঁজে র‌্যাবের অভিযান

নিখোঁজ লেখক-কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজে খুলনার কেডিএ অ্যাপ্রোচ রোড এলাকায় অভিযান চালাচ্ছে র‌্যাব। সোমবার ভোর থেকে ফরহাদ মজহারকে পাওয়া যাচ্ছে না বলে পরিবার অভিযোগ করে। এ বিষয়ে তারা থানায় অভিযোগও দায়ের করেছে।

অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ছয়টায় নগরীর সোনাডাঙ্গা অ্যাপ্রোচ রোড ও ইব্রাহিম মিয়া সড়কে অভিযান শুরু হয়। মোবাইল ট্রাকিংয়ের ম্যাধমে ফরহাদ মজহারের মোবাইলের লোকেশন সনাক্ত করে অভিযান চালায় র‌্যাব।

রাত সাড়ে নয়টা পর্যন্ত ইব্রাহীম মিয়া সড়কের ১০/১২টি বাড়িতে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। তবে তারা এখনও পর্যন্ত কবি ফরহাদ মজহার বা তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করতে পারেনি।

Banglabid

এর আগে ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কে বা কারা সোমবার সকাল সাড়ে ৫টায় ফরহাদ মজহারের ব্যক্তিগত ফোন থেকে ফোন করে ৩৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এরপরে অন্য একটা ফোন থেকে আবার ফোন দিয়ে ফরহাদ মজহারকে দিয়ে কথা বলানো হয়। সেসময় ফরহাদ মজহার বলেন, ‘‘আমাকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।” ওটাই ছিল তার সর্বশেষ ফোন । এরপরে আর কোন যোগাযোগ করা যায়নি।

পুলিশের তেজগাঁও অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার চ্যানেল আই অনলাইনকে বলেন, ফরহাদ মজহারের পরিবারের পক্ষ থেকে অাদাবর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। খুব দ্রুতই তার খোঁজ পাওয়া যাবে বলে আমরা আশা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরহাদ মজহারফরহাদ মজহার অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

ঘুরে দাঁড়ানোর কথা জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬

কীভাবে সামলেছেন স্মিথকে, জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে, আরও ৮ জনের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT