চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরের ‘গোপন রহস্য’ জানালেন আমির সোহেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল বলেছেন, আসন্ন এশিয়া কাপে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ফখর জামান। সেই সঙ্গে ওয়ানডে ফরম্যাটে এই ওপেনার কেনো এত সফল তার ‘গোপন রহস্য’ও জানিয়েছেন সাবেক ওপেনার।

এক সাক্ষাতকারে আমির বলেন, ‘জামানের সাফল্যের পেছনের কারণ তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি। পরিস্থিতি যাই হোক, তিনি সামনে থেকে ইতিবাচকভাবে ব্যাট করেন।’

সাবেক এই ওপেনার আরো বলেন, ‘তার(জামান) মাথায় যুদ্ধের মতো কোনো ব্যাপার থাকে না এবং কিভাবে সহজে ব্যাট করা যায় সেটা জানেন। এটাই তার সাফল্যের চাবিকাঠি।’

Banglabid

গত জুলাইতে ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন ফখরের ঝুলিতে। ভিভ করেছিলেন ২১ ইনিংসে। ফখর করেন ১৮ ইনিংসে। প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র পাকিস্তানি হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।

পাকিস্তানের দ্বিতীয় হোমভেন্যু সংযুক্ত আরব আমিরাত। সেই প্রসঙ্গ তুলে আমির বলেছেন, ‘এশিয়া কাপে অন্য দলগুলোর চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে পাকিস্তান। তবে এগিয়ে থাকলেও দলকে পুরোপুরি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।’

১৬ সেপ্টেম্বর হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে পাকিস্তান। ১৯ সেপ্টেম্বর পরের ম্যাচেই তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

Reneta

এবারের এশিয়া কাপ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮পাকিস্তান ক্রিকেট দলফখর জামানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানের বিমানবন্দরে বোমাতঙ্ক

পরবর্তী

দ্য অরিজিনাল আর্টিস্ট: নৈতিকতা ও মানবিকতার দ্বন্দ্ব

পরবর্তী

দ্য অরিজিনাল আর্টিস্ট: নৈতিকতা ও মানবিকতার দ্বন্দ্ব

কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয় ভবন, মালয়েশিয়া, শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT