চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফখরুলের বিরুদ্ধে পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠকের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
আওয়ামী লীগ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এবার ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারেক রহমান যেভাবে পাকিস্তানী গোয়েন্দা সংস্থার শরণাপন্ন হয়েছেন, ঠিক তার পথেই হেঁটে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল গোপন বৈঠক করেছেন।

রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে আবদুর রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন: বিজয়ের এ মাসে যখন জাতীয় নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ জনমনে শঙ্কার সৃষ্টি করেছে। একদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর আসছে লন্ডনে দুর্নীতির দায়ে দণ্ড মাথায় নিয়ে পালিয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গোপন বৈঠক। অন্যদিকে ঢাকাস্থ পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে তাদেরই মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ এবং গোপন বৈঠক।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এমন গোপন বৈঠক একাদশ জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ বলে মনে করছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগ বলছে: তাদের এমন বৈঠক ষড়যন্ত্রের আভাস দেয়। দুই সাক্ষাৎ একই সূত্রে গাঁথা। দুই নেতার এ গোপন বৈঠকগুলো জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিস্যাৎ করার দুরভিসন্ধি বলে মনে করে আওয়ামী লীগ।

Reneta

আবদুর রহমান বলেন: বিএনপির মনোনয়ন বাণিজ্য নিয়ে সারাদেশে তাদের নেতাকর্মীরা সন্ত্রাস ও অগ্নিকাণ্ড চালাচ্ছে। তাদের নেতাকর্মীরা পল্টনে এবং গুলশানে তাদের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুর করেছে। তাদের এই ধরনের কর্মকাণ্ড আসন্ন জাতীয় নির্বাচনকে শুধু হুমকির মুখে ফেলছে না, সামাজিক বিশৃংখলা তৈরি করছে।

বিএনপির মনোনয়ন বাণিজ্যে দলটি নীতি বিবর্জিত রাজনৈতিক দলের পরিচয় আবারও স্পষ্ট বলে এসময় তিনি মন্তব্য করেন। আর বাণিজ্যের জন্য ফখরুল-রিজভী এবং এদের নেপথ্যে থাকা তারেক রহমানের বিরুদ্ধে আঙুল তোলেন আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক।

এছাড়া, মহাজোটের ১৪ দল, যুক্তফ্রন্টের মধ্যে আসন বণ্টন শেষ হওয়ায় এবং সময়ও অল্প থাকায় জাতীয় পার্টি কতোটি আসন পেলেন তা জানার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আরেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাছিম; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগএকাদশ জাতীয় নির্বাচনতারেকফখরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেয়র মামদানির সঙ্গে অভিনয়, যা বললেন জায়েদ

মে ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT