চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প​​রলোকে সলিল চৌধুরীর স্ত্রী সবিতা চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৭
বিনোদন
A A
সবিতা চৌধুরী

সবিতা চৌধুরী

প্রখ্যাত সংগীতশিল্পী সবিতা চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি থাইরয়েড ও ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি চার সন্তান রেখে গেছেন।

সবিতা চৌধুরীর বড় মেয়ে অন্তরা চৌধুরী ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চিকিৎ​সার জন্য মাকে মুম্বাইয়ে তিনি নিজের কাছে নিয়ে আসেন। আর সবিতা চৌধুরী নিজেও জীবনের শেষ কয়েকটা দিন ​এই মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন।

সবিতা চৌধুরীর জন্ম ১৯৪৫ সালে। ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হওয়ার পর অল্প দিনেই সামনে চলে আসেন তিনি। এ সময় আরেক কিংবদন্তী সংগীতজ্ঞ সলিল চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। তার কণ্ঠে খুব জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে ‘সুরের সেই ঝর-ঝর-ঝরণা’, ‘প্রজাপতি প্রজাপতি’, ‘হলুদ গাঁদার ফুল’, ‘ঝিলমিল ঝিলমিল’, ‘এনে দে এনে দে ঝুমকা’।

সবিতা চৌধুরীর জনপ্রিয় কিছু গান:

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুধীন দাশের শবযাত্রা: হিমঘর থেকে প্রাণপ্রিয় নজরুল ইন্সটিটিউট

পরবর্তী

সমালোচনায় রোনালদো, কোচ বলছেন ‘পরিকল্পনা’

পরবর্তী

সমালোচনায় রোনালদো, কোচ বলছেন ‘পরিকল্পনা’

রাঙামাটির লংগদুতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT