চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পয়েন্ট হারিয়ে বিপাকে পাকিস্তান-কোরিয়া

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৫:৫৪ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া হকি খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের পথ পরিষ্কার করতে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের সামনে। আগের ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করা কোরিয়ারও সমীকরণ ছিল একই। কিন্তু ১-১ গোলে ড্র করে ফাইনালের পথে নিজেদের ভাগ্য ঝুলিয়ে দিয়েছে সাতবার এশিয়া কাপ ভাগাভাগি করা কোরিয়া ও পাকিস্তান।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুপার ফোরের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার শুরুতে আধিপত্য দখলে রেখে ১৫ মিনিটেই এগিয়ে যায় পাকিস্তান। এজাজ আহমেদের একমাত্র গোলটি জয়ের পথেই রেখেছিল তিনবারের এশিয়া জয়ী দলটিকে।

গোল শোধে মরিয়া কোরিয়া আক্রমণের ধার বাড়িয়েও সুফল পাচ্ছিল না। একপর্যায়ে যখন মনে হচ্ছিল ম্যাচটা পাকিস্তানের দিকে হেলে যাচ্ছে, তখনই সমতায় ফেরে কোরিয়া। ৪৮ মিনিটে দুর্দান্ত ফিল্ডগোলে চারবারের এশিয়াজয়ী দলটির হয়ে এক পয়েন্ট নিশ্চিত করেন ন্যাম ইয়ং লি।

Banglabid

ফাইনালে যেতে হলে শনিবার ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৩-১ গোলে হার আছে মোহাম্মদ ইরফানের দলের। ফাইনাল খেলতে কোরিয়ার সামনেও একই সমীকরণ। শনিবার তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ হকি-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন সবচেয়ে খারাপ

পরবর্তী

নির্দয় সাউথ আফ্রিকাকেই দেখবে বাংলাদেশ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দয় সাউথ আফ্রিকাকেই দেখবে বাংলাদেশ

এই ঘটনা গণতান্ত্রিক রাষ্ট্রের সভ্যতার উপর কালিমা: হাইকোর্ট

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT