চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্লে-অফে সাকিবের ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টেবিলের তলানিতে থাকা খুলনা টাইটান্সের দেয়া ১২৪ রান খুব বড় লক্ষ্য নয়। কিন্তু আগের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ১২৭ রানে আটকেও ১ রানের জন্য ম্যাচটা হাতছাড়া হওয়ায় ঢাকা ডায়নামাইটসের ওপর ভর করেছিল অদৃশ্য চাপ। কারণ পচা শামুকে পা কাটলে যে প্রথমবারের মতো প্লে-অফের আগেই ছিটকে যেতে হবে বিপিএলের অন্যতম সেরা দলটিকে!

শেষপর্যন্ত পচা শামুকে পা কাটেনি ঢাকা ডায়নামাইটসের। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে পারল সাকিব আল হাসানের দল। খুলনাকে ৬ উইকেটে হারিয়ে নিশ্চিত করল প্লে-অফও।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনার দেয়া ১২৪ রানের লক্ষ্য ৩১ বল বাকি থাকতেই টপকে গেছে ঢাকা। রংপুর, কুমিল্লা, চট্টগ্রামের পর উঠে গেছে প্লে-অফেও। আর তাতে কপাল পুড়ল রাজশাহী কিংসের। সাকিবদের সমান ১২ পয়েন্ট থাকলেও রানরেটের কারণে পঞ্চমস্থানে থেকেই খুশি থাকতে হচ্ছে মেহেদী মিরাজের দলকে।

Banglabid

ডট বল আর উইকেটে ধৈর্য্য হারানো; কুমিল্লার বিপক্ষে এই দুই কারণে নাকাল হয়েছিল ঢাকা। শুক্রবার করা সেই ভুল থেকে শিক্ষা নিয়ে শোধরানোর চেষ্টা করেছে দলটি তার কিছুটা নমুনা মিলল শনিবারের ম্যাচে। পরের ব্যাটসম্যানদের কাঁধের ওপর খুলনার বোলাররা যেন চেপে বসতে না পারেন সেজন্য শুরুতে ব্যাট চালিয়ে জয়ের ভিত গড়ে দিয়ে যান দুই ওপেনার সুনিল নারিন ও উপুল থারাঙ্গা।

মাত্র ১৬ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েছেন নারিন ও থারাঙ্গা। ৪ ছক্কা ও ২ চারে ১৩ বলে ৩৫ করা নারিন ঝড় থামলেও রানের চাকা ঘুরিয়ে চলেন থারাঙ্গা। ৪ চার ও ২ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে লঙ্কান ওপেনারের ব্যাট থেকে।

হার নিশ্চিত। কিন্তু এর মাঝেও ম্যাচ জমিয়ে তোলার আভাস দিচ্ছিল খুলনা। ৮৮ রানের মধ্যে দুই ওপেনারের উইকেটসহ অধিনায়ক সাকিব ও মিজানুর রহমানকে ফিরিয়ে ঢাকাকে ছোট এক ধাক্কা দিয়েছিলেন মাহমুদউল্লাহরা।

Reneta

তবে নারিন-থারাঙ্গার ঝড়ো শুরুই শেষ পর্যন্ত আশীর্বাদ হয়ে এসেছে ঢাকার জন্য। কারণ চার উইকেট পড়লেও বলের হিসাব নিয়ে ভাবতে হয়নি বাকি ব্যাটসম্যানদের। অবিচ্ছিন্ন থেকে ৫ ওভার আগে হেসেখেলেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নুরুল হাসান সোহান ও কাইরেন পোলার্ড জুটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা ডায়নামাইটসবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT