চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়োজনে ওপেনিংয়ে নামতে রাজি মিঠুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এক রানে নেই ২ উইকেট। তখনই আবার আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলেন তামিম ইকবাল। দল বিপর্যয়ে, সেসময় নেমে মুশফিকুর রহিমের সঙ্গে হাল ধরেন মোহাম্মদ মিঠুন। ক্যারিয়ারের মাত্র চতুর্থ ওয়ানডেতে নেমে সেঞ্চুরিয়ার মুশফিকের সঙ্গে ১৩১ রানের জুটি, তুলে নিয়েছে প্রথম হাফসেঞ্চুরিও (৬৩)।

কব্জির আঘাতে এশিয়া কাপেই আর খেলা হবে না ওপেনার তামিমের। তার জায়গায় কে ওপেন করবেন এখনো ঠিক করেনি টিম ম্যানেজমেন্ট। তবে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা মিঠুন বলছেন, দলের প্রয়োজন ওপেনিংয়ে নামতেও আপত্তি নেই তার।

‘দলের প্রয়োজনে আমি যেকোনো পজিশনে খেলতে রাজি। তামিমের পরিবর্তে ওপেনিংয়ে খেলতেও আপত্তি নেই আমার।’ সোমবার দুবাইয়ে সংবাদমাধ্যমকে এভাবেই বললেন মিঠুন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারিয়ে পরের রাউন্ডে যেতে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। সোমবারই অবশ্য আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়া লঙ্কানরা।

আফগানিস্তান বিপক্ষে নামার আগে নিজেদের আরও ভালো করে ঝালিয়ে নেবে টাইগাররা। ওই ম্যাচে চোখ রেখে বাংলাদেশ দলের সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুশীলনে নামবে।

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮মোহাম্মদ মিঠুনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের প্রতিনিধি হয়ে নরওয়ে যাচ্ছে টেলিনর ইয়ুথ ফোরামের দুই বিজয়ী

পরবর্তী

সালমানের হাত ধরে বলিউডে এবার নূতনের নাতনি

পরবর্তী

সালমানের হাত ধরে বলিউডে এবার নূতনের নাতনি

ডাকসু নির্বাচন: নির্ধারিত তারিখ পেতে তফসিল চায় ছাত্র ইউনিয়ন

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT