চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টে বিশ্রামে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে বিশ্রাম চেয়ে সাকিব আল হাসানের বিসিবিতে আবেদনের খবরটি সবার জানাই। নতুন তথ্য তিনি চাওয়ার সবটুকু বিশ্রাম না পেলেও সাউথ আফ্রিকা সফরের প্রথম টেস্ট থেকে ছুটি পেয়েছেন। দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার আশা ধরে রেখেছে বোর্ড। তবে কেবল সাকিব চাইলেই সিরিজের দ্বিতীয় টেস্টে তাকে মাঠে দেখা যাবে। প্রোটিয়াদের মাটিতে সাদা পোশাকে দুটি টেস্টই খেলবে বাংলাদেশ দল।

সোমবার বিকেলে মিরপুরে বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তার আগে দুপুরেই সাকিবের না থাকার বিষয়টি জানিয়ে দেয়া হয়। মুশফিকের নেতৃত্বে বাংলাদেশ দল আগামী ১৬ সেপ্টেম্বর বিমানে চাপবে। তাতে থাকছেন না স্বেচ্ছা বিশ্রাম চাওয়া বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের বিশ্রামের বিষয়টি খোলাসা করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

Banglabid

‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি। আপাতত সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ও দ্বিতীয় টেস্টে ওকে রাখছি না। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে ও যদি খেলতে চায়, আমরা তাকে নেব। যদি সে চিন্তা-ভাবনা বদলায়, সে কারণে একটি বিকল্প উপায় আমরা রেখেছি। তবে সে আপাতত টেস্ট দলের সঙ্গে যাচ্ছে না। যদি ইচ্ছে হয় দ্বিতীয় টেস্টে খেলবে।’

টেস্ট থেকে সাকিবের অর্ধ-বছরের বিশ্রাম চাওয়ার বিষয়টি প্রথমে সামনে আসে রোববার। কিন্তু দিনভর সাকিব বা বোর্ডের তরফ থেকে চিঠির খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। পরে রাতে আকরাম খানই বিশ্রামের বিষয়ে সাকিবের চিঠি দেওয়ার কথা গণমাধ্যমে নিশ্চিত করেন। তারপর থেকেই অপেক্ষা ছিল বিসিবির আনুষ্ঠানিক পদক্ষেপ জানার। দেশসেরা পারফর্মারের গুরুত্বপূর্ণ এই ইস্যুতে চুলচেরা আলোচনা সেরেই চূড়ান্ত সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক বক্তব্য জানাতে আগ্রহী ছিল বোর্ড।

সাউথ আফ্রিকার মত কঠিন একটা সিরিজে সাকিবকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত কেন নিয়েছে বিসিবি? এমন প্রশ্নে আকরামের ব্যাখ্যা, ‘সে আমাদের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একই সঙ্গে ওর অবস্থাও দেখতে হবে। সে মানসিক ও শারীরিকভাবে কী অবস্থায় আছে, সেটা আমাদের দেখতে হবে। আমরা চাই না বাংলাদেশ দল ক্ষতিগ্রস্ত হোক বা মাশরাফীর মতো সে চোটে পড়ুক।’

Reneta

তবে সময়টাতে রঙিন পোশাকে খেলা চালিয়ে যেতে আগ্রহী সাকিব। সাউথ আফ্রিকায় সিরিজের শুরুর ভাগে থাকছে দুই টেস্ট। পরে ওয়ানডে ও টি-টুয়েন্টি। এই সফরেই টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে সাকিবের।

চলতি বছর ব্যাটে-বলে উড়ছিলেন সাকিব। ৭ টেস্টে ৬৬৫ রান করার পাশাপাশি ২৯টি উইকেটও নিয়েছেন। কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের ম্যাচসেরা তিনি। আগামী ৬ মাসে বাংলাদেশের আর মাত্র ৪টি টেস্ট খেলার কথা, তাতে সংগ্রহগুলো আরও বাড়িয়ে নেয়ার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের সামনে। সেখানে খানিকটা ছেদ টানল স্বেচ্ছা বিশ্রাম। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে না হলেও অবশ্য আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই তাকে আবারও দলে চায় বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT