চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেম থেকে মুহূর্ত, মুহূর্তগুলো জমে সৃষ্টি হয় ভালোবাসা: আরিয়ান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৩, জুলাই ২০২২
বিনোদন
A A

‘ভালোবাসার গল্পে যেসব মুহূর্ত লাগে, সেগুলো নিয়ে বেশি ভাবি। একটি প্রেম হতে ছোট ছোট মুহূর্ত জমতে হয়। ছোট ছোট অনুভূতি জন্মাতে জন্মাতে মায়া তৈরি হয়। সেই মায়াটা ধীরে ধীরে সম্পর্ক মজবুতে রূপ নেয়। এই মুহূর্তগুলো যত সুন্দর হয়, প্রেমটাও ততোটা সুন্দর হয়। আমি এগুলো নিয়ে বেশি ভাবি। সে কারণে হয়তো মানুষ আমার কাজ পছন্দ করেন।’

বলছিলেন ছোটপর্দার সুপরিচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। যিনি ‘বড় ছেলে’, ‘ব্যাচ ২৭’, ‘বুকের বা পাশে’, ‘গজদন্তিনী’, ‘লাফ’, ‘সংসার’র মতো জনপ্রিয় নাটকের পরিচালক। নির্মাতা হিসেবেও তৈরি করেছেন আলাদা ‘ফ্যান বেইজ’!

তার বানানো ‘বড় ছেলে’ নাটকটি ইউটিউব থেকে চার কোটি দর্শক দেখেছেন। ২০১৭ সালে প্রচার হওয়া অপূর্ব-মেহজাবীন অভিনীত এ নাটকটি বাংলাদেশী নাটকের মধ্যে এটি এখনও পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে ইউটিউব ভিউয়ের রেকর্ড অর্জন করে।

শুধু তাই নয়, ওয়েব ফিল্ম বানিয়েও হইচই ফেলে দিয়েছিলেন আরিয়ান। চরকি অ্যাপে তার বানানো ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মটি গত বছর সাড়া ফেলে। একদল তরুণের প্রেম, বন্ধুত্ব, ভ্রমণ ও ট্রাজেডির গল্প বানিয়ে দেশিয় ওটিটি কনটেন্টে ব্যাপক আলোচিত হয়েছিলেন মিজানুর রহমান আরিয়ান।

আগামী ঈদের জন্য পাঁচটি নাটক বানিয়েছেন আরিয়ান। যেগুলোতে অভিনয় করেছেন তৌসিফ, জোভান, খাইরুল বাশাররা।

মিজানুর রহমান আরিয়ান জানান, জোভান-মেহজাবীনের ‘ব্যবধান’, তৌসিফ-ফারিণের ‘এখানেই শেষ নয়’, খাইরুল বাশার-তানজিন তিশার ‘অদ্ভুত তো আপনি!’, জোভান-তটিনীর ‘সুহাসিনী’ এবং তৌসিফ-সাদিয়া আয়মানের ‘ফুলের নামে নাম’; এই পাঁচটি নাটক নির্মাণ করেন। সবগুলোর শুটিং শেষ। পোস্ট প্রডাকশনের কাজ চলছে। বিভিন্ন টিভিতে নাটকগুলো প্রচার হবে।

Reneta

সবসময় যেমন গল্প বলে থাকেন আসন্ন ঈদের নাটকগুলো তেমন গল্পের জানিয়েছে আরিয়ান বলেন, যতটা পারা যায় সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সবসময়ই চাই আমার কাজগুলো জনপ্রিয় হোক। আমার উদ্দেশ্য থাকে যেসব কনটেন্ট বানাই সেগুলো যেন জনপ্রিয় হয়। জনপ্রিয় হওয়া যদি ভিউয়ের উপর নির্ভর করে তাহলে আমি চাই ভালো কনটেন্ট থেকে যেন বেশি ভিউ আসে।

পর্দায় ভালোবাসা গল্প বলতে জুড়ি আরিয়ানের। দর্শকের কাছে তিনি ‘ভালোবাসার গল্প কথক’। তার নির্মাণ মুন্সিয়ানার ম্যাজিকটা কি?

আরিয়ানের উত্তর, সবার প্রেমের অনুভূতিগুলো ঘুরে ফিরে একই রকম হয়। সেই অনুভূতি গুলো স্ক্রিনে এনে মানুষের সঙ্গে কানেক্ট করানোর চেষ্টা করি। গল্পের প্রয়োজনে যেসব মুহূর্ত দরকার সেগুলো করে থাকি। প্রেম থেকে মুহূর্ত, মুহূর্তগুলো জমে সৃষ্টি হয় ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বখাইরুল বাশারজোভানতৌসিফবড় ছেলেমিজানুর রহমান আরিয়ানমেহজাবীনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গোলাপি রঙে রাঙানো হাতির ফটোশুট ও মৃত্যুকে ঘিরে বিতর্ক

মার্চ ৩১, ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল, ছবি: সংগৃহীত।

জ্বালানি সরবরাহ বাড়াতে পাম্প মালিকদের দাবি

মার্চ ৩১, ২০২৬

ক্রীড়াখাতের উন্নয়নে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চায় বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের

মার্চ ৩১, ২০২৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ব্যক্তি জীবনে কী প্রভাব পড়বে?

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT