চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় চেন্নাইয়ে ফেরার অপেক্ষায় ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

দুই মৌসুম নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন বছরে আবারও আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। ফেরার পাশাপাশি একটি করে সুসংবাদও পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দুটি। দুজন বিদেশিসহ পাঁচজন পুরনো খেলোয়াড়কে দলে টানতে পারবে তারা। তাতে সম্ভাবনা বেড়েছে মহেন্দ্র সিং ধোনির। চেন্নাই সুপার কিংসকে দুবার শিরোপা জেতানো অধিনায়ক আবারও ফিরতে পারেন পুরনো দলে।

বুধবার দিল্লিতে আইপিএল গভর্নিং কমিটির সঙ্গে এক সভায় এমন সিদ্ধান্ত নেয় কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ)। সভায় খেলোয়াড়দের দলে ধরে রাখার মেয়াদ, বেতন কাঠামো, খেলোয়াড়দের নিয়ম-কানুন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

একই সভাতেই ঠিক হয়েছে ২০১৫ সালের আইপিএল দল থেকে সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় দলে টানতে পারবে চেন্নাই এবং রাজস্থান। আটজন বিদেশিসহ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে খেলোয়াড় থাকবে ২৫ জন। ১৮ জন থাকবে মূল স্কোয়াডে।

Banglabid

২০১৮ সালে খেলোয়াড়দের সর্বোচ্চ ৮০ কোটি রুপি বেতন দিতে পারবে দলগুলো। পরের বছর বেতনের পরিমাণ বেড়ে যাবে আরও ২ কোটি রুপি। প্রতিটি দল মূল বেতনের সর্বোচ্চ ৭৫ শতাংশ খরচ করতে পারবে খেলোয়াড়দের বেতন হিসেবে।

ধোনির পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের কোটায় ডোয়াইন ব্রাভোকেও দলে টানতে যাচ্ছে চেন্নাই। মুম্বাই ধরে রাখবে অধিনায়ক রোহিত শর্মা। কাইরন পোলার্ড, জাসপ্রীত বুমরাহকে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে থেকে যেতে পারেন অধিনায়ক বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। আর সানরাইজার্স হায়দরাবাদে থেকে যেতে পারেন ডেভিড ওয়ার্নার ও ভুবেনেশ্বর কুমার।

২০১৩ সালে আইপিএলে স্পটফিক্সিং কেলেঙ্কারিতে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলসকে দুই মৌসুমের জন্য বহিষ্কৃত করে লোধা কমিটি। চেন্নাইয়ের বিকল্প হিসেবে আইপিএলে জায়গা পায় রাইজিং পুনে সুপারজায়ান্ট আর রাজস্থানের বদলি হিসেবে আইপিএলে জায়গা হয় গুজরাট লায়ন্সের। চেন্নাই ও রাজস্থান ফিরলে আইপিএলে নাও দেখা যেতে পারে পুনে এবং গুজরাটকে।

Reneta

প্রথম মৌসুমে পুনের অধিনায়কত্ব ধোনির কাঁধে থাকলেও দ্বিতীয় মৌসুমে সে দায়িত্ব চাপানো হয় অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাঁধে। চেন্নাইয়ে ফিরলে আবারও অধিনায়কত্ব ফিরে পেতে পারেন ধোনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই সুপার কিংসমহেন্দ্র সিং ধোনি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই সিলভার বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

পরবর্তী

সোফিয়াকে দেখতে এসে টিকেট না পাওয়ায় ভাঙচুর

পরবর্তী

সোফিয়াকে দেখতে এসে টিকেট না পাওয়ায় ভাঙচুর

জাবিতে যৌন নিপীড়ন ও ধর্ষণ বিরোধী সমাবেশ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT