চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় ৪৩১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ২৫টি সেতু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ ব্রিজ নির্মাণের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ৪৩১ কোটি টাকা ব্যয়ে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলে ২৫টি সেতু নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে আজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় তিনটি প্যাকেজে এই ২৫টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়িত হবে।

আজ সকালে তেজগাঁওস্থ সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মোনিকো লিমিটেড ও ডিয়েনকো’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মোনিকো’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ভুইয়া ও ডিয়েনকো’র ব্যবস্থাপনা পরিচালক এসএম খোরশেদ আলম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।

Banglabid

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, চুক্তি অনুযায়ী প্যাকেজ-৩ ও প্যাকেজ-৫ এর আওতায় প্রায় ২৭৮ কোটি টাকা ব্যয়ে খুলনা অঞ্চলে ৯টি সেতু এবং গোপালগঞ্জ অঞ্চলে ৭টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে মোনিকো লিমিটেড। এছাড়া প্যাকেজ-৪ এর আওতায় প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে বরিশাল অঞ্চলে ৯টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ডিয়েনকো লিমিটেড।

তিনি বলেন, প্যাকেজ-৩ এর আওতায় খুলনা অঞ্চলে ৯টি সেতুর মধ্যে কুষ্টিয়ায় তিনটি সেতু (বালিপাড়া সেতু, জি.কে সেতু, বিত্তিপাড়া সেতু), ঝিনাইদহে দুটি (ধোপাঘাটা সেতু, বড়দা সেতু), যশোরে বুড়িভৈরব সেতু, নড়াইলে ঘোড়াখালী সেতু এবং বাগেরহাটে দুটি সেতু (গোরা সেতু, বালাই সেতু) নির্মাণ করা হবে।

Reneta

এ ছাড়া প্যাকেজ-৪ এর আওতায় বরিশাল অঞ্চলে ৯টি সেতুর মধ্যে বরিশালে সাতটি সেতু (বোয়ালিয়া বাজার সেতু, সৌদেরখাল সেতু, বাকেরগঞ্জ স্টিল সেতু, রহমতপুর সেতু, গয়নাঘাটা সেতু, অশোকাঠি সেতু, রায়েরহাট সেতু), ঝালকাঠিতে তাফালবাড়ীখাল সেতু এবং পিরোজপুরে বটতলা সেতু নির্মাণ করা হবে।

প্যাকেজ-৫ এর আওতায় গোপালগঞ্জ অঞ্চলে ৭টি সেতুর মধ্যে ফরিদপুরে ছয়টি সেতু (করিমপুর সেতু, পরিক্ষীতপুর সেতু, বারাশিয়া সেতু, ধুলদিবাজার সেতু, ব্রাহ্মণকান্দা সেতু, সেনখালি সেতু) এবং মাদারিপুরে আমগ্রাম সেতু নির্মাণ হবে।

মন্ত্রী বলেন, প্যাকেজগুলো বাস্তবায়িত হলে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলের সড়ক যোগাযোগ নিরাপদ, নির্ভরযোগ্য ও কার্যকর হবে। যানবাহন চলাচল সহজ ও ত্বরান্বিত হবে এবং সড়ক ব্যবহারকারীদের ভ্রমণের সময় ও ব্যয় হ্রাস পাবে।

প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে জাইকা’র প্রকল্প সহায়তা প্রায় ২ হাজার কোটি টাকা এবং অবশিষ্ট টাকার যোগান দিবে বাংলাদেশ সরকার। এ প্রকল্পের আওতায় মোট ৬১টি সেতু নির্মাণ করা হবে, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৭শ’ মিটার। এছাড়া প্রকল্পের আওতায় প্রায় ৪২ কিলোমিটার এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর প্রকল্প পরিচালক মো. জাওয়েদ আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোহাম্মদ বেলায়েত হোসেনসহ মন্ত্রণালয় ও সওজ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT