চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রায় দুই মাস পর লঞ্চ চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৪, মে ২০২১
- লিড নিউজ, চাঁদপুর, জনপদ
A A
বাংলাদেশের একটি বাসে যাত্রীরা বসে, কিছু মানুষ মুখোশ পরা, ভ্রমণের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে দীর্ঘ প্রায় দুই মাস বন্ধের পর থেকে চাঁদপুর থেকে সারাদেশে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এতে স্বস্তি ফিরেছে লঞ্চের মালিক, কর্মরত শ্রমিক ও যাত্রী সাধারণের মাঝে। আর লঞ্চে স্বাস্থ্যবিধি নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করছে বিআইডব্লিউটিএ নৌ-পুলিশ ও জেলা প্রশাসন।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত ৬ এপ্রিল থেকে দেশের সকল দূরপাল্লার বাস, লঞ্চ ও অভ্যন্তরীণ বিমান চলাচল বন্ধ ঘোষণা দেয় সরকার। এরপর দীর্ঘদিন মালিক ও শ্রমিক পক্ষ গণপরিবহন চালুর দাবি জানিয়ে আসলেও অবশেষে গতকাল সরকার চলাচলের অনুমতি দেয়। এতেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চাঁদপুর লঞ্চঘাটে।

এদিন সকাল ছয়টায় এম ভি রফরফ-২ সহ এ পর্যন্ত ৬টি লঞ্চ চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশে রওনা হয়। লঞ্চ চলাচলে দীর্ঘদিনের ভোগান্তির দূর হয় খুশি সাধারণ যাত্রীরা।

যাত্রীদের নিরাপত্তা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্বসহ অর্ধেক পরিমাণ যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের কর্মকর্তা কায়সারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এছাড়া লঞ্চে যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ডেক ১৬০, ১ম শ্রেণি ও বিজনেস ক্লাস ৪০০, সিংগেল কেবিন ৫০০ ও ডাবল কেবিন ১০০০। এছাড়া চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও বিভিন্ন অঞ্চলের মোট ৩৬টি লঞ্চ চলাচল করে।

ট্যাগ: চাঁদপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

পরবর্তী

ভোটে হেরেছি বলে কাজ করবো না?: মানুষের পাশে সায়ন্তিকা

পরবর্তী
সায়ন্তিকা মানুষের পাশে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটে হেরেছি বলে কাজ করবো না?: মানুষের পাশে সায়ন্তিকা

বাংলাদেশে ট্রেন চলাচল শুরু, স্বাস্থ্যবিধি মেনে যাত্রীরা আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু

সর্বশেষ

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির নতুন আহ্বান

আগস্ট ৩০, ২০২৬

প্রেম মেনে নেয়নি পরিবার, সেই রাজীবের সঙ্গেই মালদ্বীপে পর্ণার বাগদান

আগস্ট ৩০, ২০২৬

বিড়ালও এবার গ্র্যাজুয়েট

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT