চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাণ-আরএফএলের গ্রুপের প্রতিষ্ঠাতা আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০১৫
কৃষি
A A

দেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ প্রাণ-আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী মারা গেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে মারা যান কৃষি পণ্যের সফল বাণিজ্যিক উদ্যোক্তা। তিনি ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। আমজাদ খান চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Banglabid

সফল এই ব্যবসায়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ অন্যরা।

আমজাদ খান ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলী কাশেম খান চৌধুরী। মায়ের নাম আমাতুর রহমান।

ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে শিক্ষা জীবন শুরু করেন তিনি। ১৯৫৬ সালে তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Reneta

১৯৭৩ সালে কমান্ডিং জেনারেল অফিসার (জিওসি) হিসেবে কুমিল্লা এবং বগুড়া সেনানিবাসে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

আমজাদ খান চৌধুরী ১৯৮১ সালে মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি প্রতিষ্ঠা করেন প্রাণ-আরএফএল গ্রুপ। কৃষি ও কৃষিজাত পণ্যের বহুমুখি ব্যবহার এবং এ শিল্পের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তিনি অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

তিনি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যিক সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (আইডিসিএল), বাংলাদেশ ডেইরি অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সভাপতি, পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা), আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ) -এর প্রতিষ্ঠাতা ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমজাদ খান চৌধুরীপ্রাণ-আরএফএল গ্রুপমারা গেছেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামীকাল কার্টুন প্রদর্শনী-সড়ক আল্পনা

পরবর্তী

অটিস্টিক শিশুদের সঙ্গে সাকিবের ইফতার

পরবর্তী

অটিস্টিক শিশুদের সঙ্গে সাকিবের ইফতার

রণবীরের সাথে ক্যাটের বিচ্ছেদ?

সর্বশেষ

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে যে কারণে

আগস্ট ১৯, ২০২৬

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT