চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

সাবিত খানসাবিত খান
৮:২৪ অপরাহ্ন ০১, জুন ২০১৭
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ শিরোনামে ২০১৭-১৮ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অর্থনীতিবিদরা।

নতুন অর্থ বছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ১৮ শতাংশ। আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আয়-ব্যয়ের হিসাবে প্রায় ১ লাখ ৬ হাজার ৭’শ ৭২ কোটি টাকা ঘাটতি। অর্থমন্ত্রীর আশা দেশজ উৎপাদন ৭ দশমিক ৪ শতাংশ হারে বাড়বে। আর জিনিসপত্রের দাম বৃদ্ধির হার থাকবে সাড়ে ৫ শতাংশের মধ্যেই। মধ্য আয়ের দেশের স্বপ্ন পূরণের স্পষ্ট পথনকশার সাথে সাথে উন্নত, সমৃদ্ধ দেশের কাতারে সামিল হওয়ার দিকনির্দেশনাও রয়েছে বাজেটে।

অর্থনীতি ও চাহিদা বাড়ছে বলে বাজেটেরও বৃদ্ধিকে উচ্চাভিলাষী মনে করছেন না বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ। অর্থনীতিকে সমৃদ্ধ ও ত্বরান্বিত করতে এই বাজেট সহায়ক হবে বলছেন তিনি। প্রস্তাবিত বাজেটে প্রযুক্তি, বিজ্ঞান, অবকাঠামো, বিদ্যুৎ সহ এমন সব বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে যা টেকসই উন্নয়নের জন্য সহায়ক হবে অভিমত তার।

ডিসিসিআই সহ-সভাপতি কামরুল ইসলাম অবকাঠামো উন্নয়নে গুরুত্ব পাওয়াটিকে ইতিবাচক বলছেন তিনি।

জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসেন বলেন, জ্বালানি খাত বরাবরই অবহেলার শিকার। আমদানিকৃত জ্বালানির উপরই নির্ভরশীলতা লক্ষ্য করা যায়। প্রাথমিক এনার্জি ঘাটতি পূরণে এই বাজেটে গুরুত্ব দেয়া হয় নাই মন্তব্য করে তিনি বলেন, বিদ্যুৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে। বাজেট বাস্তবায়ন কতটা করতে পারে এর উপরই  এর সাফল্য নির্ভর করছে। বিদ্যুৎ উৎপাদনের চেয়ে বিতরণ ও সঞ্চালনের উপর অধিক গুরুত্ব দিতে হবে  বলেও মন্তব্য করেন তিনি।

বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে ৬৫ হাজার ৪৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা বাজেটে মোট বরাদ্দের ১৬ দশমিক ৪০ শতাংশ। গণস্বাক্ষরতা অভিযানের গবেষক ড. মোস্তাফিজুর রহমান একেও পর্যাপ্ত মানতে পারছেন না। বলেছেন,  এই প্রস্তাবিত বরাদ্দ বাড়ানোর আকাঙ্খা জানিয়ে বলেন, যেনো তা আর কমানো না হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় বাজেটজাতীয় বাজেট ২০১৭-১৮বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের চার মন্দিরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান

এপ্রিল ১, ২০২৬

ধানমন্ডি লেক বাণিজ্যিকীকরণ হবে না: ডিএসসিসি প্রশাসক

এপ্রিল ১, ২০২৬

সাগরিকার দৃষ্টিনন্দন গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

১০০ ডলারের নিচে নেমেছে তেলের দাম

এপ্রিল ১, ২০২৬

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT