চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশংসায় ভাসছে ‘পাপ পুণ্য’র দেড় মিনিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৭, মে ২০২২
বিনোদন
A A
একজন ব্যক্তি ব্রিটিশ স্টাইলে পোশাক পরা, পেছনে লাল ইটের দেয়াল ও ছাদে জাল নেট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ছাড়াও উত্তর আমেরিকার শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের তারকাবহুল ছবি ‘পাপ পুণ্য’। সোমবার এলো এই ছবির ট্রেলার। যা দেখে প্রশংসা করছেন সিনেমাপ্রেমী দর্শক!

‘পাপ পুণ্য’র দেড় মিনিটের ট্রেলারে দারুণ নির্মাণের ইঙ্গিত যেমন আছে, তেমনি দুর্দান্ত একটি গল্পেরও আভাস আছে। সিনেমাপ্রেমী দর্শকরা অন্তত তেমনটিই আশা করছেন। সেই সঙ্গে আছে সিনেমায় চঞ্চল চৌধুরীর মতো পরীক্ষিত অভিনেতা, সিয়াম আহমেদের মতো তারকা মুখ, নব্বই দশক মাতানো গুণী অভিনেত্রী আফসানা মিমি!

চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নবাগতা নায়িকা শাহনাজ সুমির রসায়নের পাশাপাশি ট্রেলারে নজর কেড়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর সংলাপও। সেই সঙ্গে পুলিশের চরিত্রে দেখা গেছে গুণী অভিনেতা ফজলুর রহমান বাবুকে। এছাড়া আছেন মামুনুর রশীদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকি, মনির খান শিমুল প্রমুখ।

আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব জানিয়েছেন, উত্তর আমেরিকার ৯১ হলে মুক্তি পাচ্ছে ‘পাপ পুণ্য’। এর মাঝে কানাডায় ৭টি এবং আমেরিকায় রয়েছে ৮৪টি থিয়েটার। ২৭ মে কানাডার আরো একটি এবং আমেরিকার আরো ২০টি থিয়েটারে মুক্তি পাবে ‘পাপ-পুণ্য’।

প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, এখন পর্যন্ত দেশের ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত হয়েছে ‘পাপ পুণ্য’, ২০ মে পর্যন্ত বাড়তে পারে আরও কিছু প্রেক্ষাগৃহ।

ট্যাগ: আফসানা মিমিগিয়াস উদ্দিন সেলিমচঞ্চল চৌধুরীট্রেলারপাপ-পুণ্যমনপুরালিড বিনোদনসিয়ামসুমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় যাত্রী নিহত

পরবর্তী

মেসির ‘চরিত্র’ আর্জেন্টিনা দলে এক, পিএসজিতে আরেক!

পরবর্তী
মেসি পেছনে হাত দিয়ে মাথা নিচু করে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ‘চরিত্র’ আর্জেন্টিনা দলে এক, পিএসজিতে আরেক!

আর্সেনাল ফুটবলার মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগ বহুদূর, ইউরোপার যোগ্যও নয় আর্সেনাল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT