চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে রাজধানীতে প্রতারণা করছিল চক্রটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
অপরাধ
A A
ব্লগার

প্রধানমন্ত্রী কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পুরো রাজধানী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল একটি প্রতারক চক্র। এমনই এক সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (পূর্ব) বিভাগের একটি দল।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, ডিবির পূর্ব বিভাগের একটি দল ২৯ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে রাতে সবুজবাগ থানার হাকিম টাওয়ারের সামনে থেকে একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাকিব, খন্দকার দিলদার আহম্মেদ ও মোঃ ইসমাইল হোসেন।

ওই সময় তাদের হেফাজত হতে এসএসএফ এর ব্যবহৃত অনুরূপ একটি জ্যাকেট, তিনটি ওয়ারলেস সেট, গ্রেফতারকৃতদের নামে তাদের ছবিসহ প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের দুইটি জাল অনুমতি পত্র, স্টিল বডির একটি খেলনা পিস্তল, একটি প্রাইভেট কার যার সামনের গ্লাসে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবেশের অনুমতির স্টিকার ও ড্যাসবোর্ডে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মনোগ্রাম স্ট্যান্ড জব্দ করা হয়, যার সবগুলোই ভুয়া।

Banglabid

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ তারা স্বীকার করেছে, তিন প্রতারককেই জেলে প্রেরণ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) সুমন ক্লান্তি চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রতারক চক্রটি কখনো প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা পরিষদের সিনিয়র সচিবের ছেলে, কখনো বডিগার্ড আবার কখনো সচিব পরিচয় দিয়ে প্রতারণা করত। এভাবেই বিভিন্ন মহলের নামে মিথ্যা প্রভাব খাটিয়ে হাতিয়ে নিয়েছে অনেকের অর্থ।

তিনি বলেন:সরকারি কর্মকর্তা সেজে প্রভাব খাটিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়াই ছিল তাদের কাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারক চক্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT