চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আধুনিকায়ন করতে যেন পরিবেশের ক্ষতি না হয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

ফাইল ফুটেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিকায়ন করতে যেন পরিবেশের ক্ষতি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। নগরায়নের প্রয়োজন আছে কিন্তু গ্রাম বাংলার প্রাকৃতিক ভারসাম্য যেন বজায় থাকে সেই প্রচেষ্টা রাখতে হবে। এ জন্য সব কিছু পরিকল্পিতভাবে করা হচ্ছে।

রোববার সকালে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বেশি লাভের আশায় অনেক সময় অনেকে কীটনাশক রাসায়নিক ব্যবহার করে। সেটা যেন আর না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ রক্ষার্থে আমরা কিছু শিল্পাঞ্চল গড়ে দিচ্ছি। যে কেউ যেখানে সেখানে শিল্প এলাকা গড়ে তুলবে তা হবে না। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপন ও বনাঞ্চল তৈরি করা দরকার। এর মধ্যে দিয়েই আমরা নদীগুলি সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক বেস্টনীই পারে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে আমাদের রক্ষা করতে। একটা উদাহরণ দিই, কক্সবাজারে বিশাল যে ঝাউবন দেখা যায় তা বঙ্গবন্ধুর সৃষ্টি। সেটাই জলোচ্ছ্বাস থেকে কক্সবাজারকে রক্ষা করে। প্রকৃতিকে রক্ষার নির্দেশনা মেনেই আমরা এগোচ্ছি।

সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে একটি করে বনজ, ভেষজ ও ফলজ গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।

“ফলজ গাছ লাগাতে বলছি কারণ নিজের হাতে লাগানো গাছের ফল ছেলে-মেয়ে ও নাতি পুতিদের খাওয়াতে পারার আনন্দই অন্যরকম। গণভবনে একটা আম গাছে আম ধরেছে। সেটা পেড়ে নাতিদের দিলাম। খুব ভালো লাগলো। টবেও এখন স্ট্রবেরি ফল হচ্ছে। সেটাও তাদের পেড়ে খাওয়ায়। পাশে বাটিতে পানি রাখি। গাছ থেকে পেড়ে সাথে সাথে ধুয়ে দিয়ে বলি, খাও। সেটার আনন্দ অন্যরকম।”

দেশের অন্তত ২৫ ভাগ বনায়ন থাকা দরকার উল্লেখ করে সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আসুন সবাই মিলে দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি।

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৬ কেজি ওজন ঝরিয়েছেন কারিনা!

পরবর্তী

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

পরবর্তী

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের ৯ম সিজনের উপস্থাপনাতে থাকছেন অমিতাভ।

আবার 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালক অমিতাভ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT