চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর শুভ ইচ্ছার প্রতি মন্ত্রীদের সম্মান

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১২:৫৮ পূর্বাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

এসএসসি পরিক্ষার্থীদের সুবিধায় যানজট এড়াতে প্রধানমন্ত্রীর শুভ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ট্রাফিক সিগন্যাল মেনেই মন্ত্রীরা সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছেন। পতাকাবাহী গাড়ির উল্টোপথে চলা নিত্যচিত্র হলেও এদিন একটি ব্যতিক্রম ছাড়া কাউকে ‘রং সাইড’ দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যেতে দেখা যায়নি।

তবে শিক্ষার্থী-অভিভাবকদের বাড়তি চাপে নগরীর অনেক এলাকাতেই অন্যদিনের চেয়ে যানজট বেশি ছিলো যে কারণে অনেকে মনে করেছেন, অনেক মন্ত্রীর একইসময় চলাচলের কারণে যানজট বেড়েছে।

কিন্তু, মন্ত্রীদের গাড়িবহর নিয়ম মেনে চলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়া মন্ত্রীদের চলাচলের পথ শাহবাগ থেকে বিজয় সরণী পর্যন্ত রাস্তায় বড় কোনো যানজট দেখা যায়নি।

Banglabid

ট্রাফিক পুলিশও বলেছে, তারা মন্ত্রীদের গাড়িবহরের জন্য বাড়তি ছাড় দেয়নি। 

তারপরও অন্যদিনের অভিজ্ঞতায় কেউ পতাকাবাহী গাড়িবহরের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। ব্যাংক কর্মকর্তা শফিক হায়দার বলেন, ‘আজ পাবলিক পরীক্ষা এটা মাথার রেখেই সকাল সকাল বের হয়েছিলাম। কিন্তু শেওড়াপাড়া থেকে বিজয় সরণী পর্যন্ত দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকতে হয়েছে।

বেসরকারী একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী সানজিদা ফারহানা বলেন: মন্ত্রী-এমপিরা সবাই ভিআইপি। যতো ভোগান্তি সব আমাদের। ওনারা যদি জনগণের কথা আসলেই ভাবতেন তাহলে হয়তো নগরবাসীকে বছরের পর বছর যানজটে কারণে স্থবির জীবন কাটাতে হতো না।

Reneta

তবে সরেজমিন দেখা গেছে, এসএসসি পরীক্ষা শুরুর দিন শিক্ষার্থী-অভিভাবকদের বাড়তি চাপে রাজধানীর অনেক এলাকাতেই স্বাভাবিক জ্যামের চেয়ে বেশি যানজট থাকলেও ওইসব এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কোনো গাড়িবহর ছিলো না।

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে দুই ঘণ্টা পর্যবেক্ষণ করে দেখা গেছে গুরুত্বপূর্ণ সড়কটিতে সকাল ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত তেমন বড় যানজটের ঘটনা ঘটেনি। এই পথে মন্ত্রীদের গাড়িবহরকে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে দেখা গেছে।

ব্যতিক্রমও অবশ্য ছিলো। সকাল পৌণে ১০টার দিকে পুলিশ প্রটোকলসহ পতাকাবাহী একটি সোনালি ল্যান্ড ক্রুজারকে সোনারগাঁ মোড়ে উল্টো পথে আসতে দেখা যায়। তবে গাড়িটিতে কোনো মন্ত্রী ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এস.এস.সি পরীক্ষার প্রথম দিনে যানজট নিয়ন্ত্রণ এবং মন্ত্রীদের যাতায়াত নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন সার্ক ফোয়ারা মোড়ের ট্রাফিক পরিদর্শক খাদেমুল ইসলাম।

তিনি বলেন: আজ একই দিনে পরীক্ষা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক উপলক্ষে ডিএমপি ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

‘সকাল থেকেই যানজট নিয়ন্ত্রণে ডিএমপির সিনিয়র অফিসাররা রাস্তায় আছেন। প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের সুবিধার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা বাস্তবায়নে আন্তরিকতা নিয়েই রাস্তায় আছি আমরা,’ বলে মন্তব্য করেন তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলেই মন্ত্রিসভার বৈঠকের স্থান ও সময়সূচি পরিবর্তন করেন। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

পরিক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে ঢুকে যাওয়ার পর প্রধানমন্ত্রী তার সরকারী বাসভবন গণভবন থেকে বের হন সকাল সাড়ে ১০টায়।

এর আগেই মন্ত্রীপাড়ার বা সচিবালয় থেকে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

মন্ত্রিসভার বৈঠকে এদিন যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিলে গুরুত্বপূর্ণ একটি আইন চূড়ান্ত করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উল্টো পথে মন্ত্রীদের গাড়িএস.এস.সি পরীক্ষা-যানজট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর শুভ ইচ্ছার প্রতি মন্ত্রীদের সম্মান

পরবর্তী

নতুন ‘গণতান্ত্রিক’ মিয়ানমারের সংসদ বসছে আজ

পরবর্তী

নতুন 'গণতান্ত্রিক' মিয়ানমারের সংসদ বসছে আজ

নতুন 'গণতান্ত্রিক' মিয়ানমারের সংসদ বসছে আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT