চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টার গুজব ছড়ানো পোর্টাল গায়েব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় বলে সংবাদ প্রকাশ করে কলকাতাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল লুকইস্ট ডট ইন। প্রধানমন্ত্রীর উপর কথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর সদস্যদের জড়িত থাকার সংবাদ প্রকাশ করা ওই নিউজ পোর্টালটিতে বাংলাদেশ থেকে এখন আর ঢোকা যাচ্ছে না। তবে অন্যান্য দেশ থেকে ওই সাইট এবং নিউজ দেখা যাচ্ছে।

লুকইস্ট ডট ইন এর প্রতিবেদক সুবীর ভৌমিক প্রতিবেদনটি করেন। এতে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১১ বার হত্যার চেষ্টা করা হয়। আগস্টের শেষদিকে বিশ্বস্ত দেহরক্ষী এবং সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা প্রধানমন্ত্রীর উপর হামলাচেষ্টা প্রতিহত করে।

ওই সংবাদ এবং একটি বিদেশি টিভি চ্যানেলের সূত্র ধরে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে সংবাদ প্রকাশ করে। এরপর প্রধানমন্ত্রীর উপর প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবরটিকে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ মর্মে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে ‘এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন এবং বিচার বিবেচনা প্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ’ করা হয়। এরপর থেকে লুকইস্ট ডট ইন এর ওই সংবাদের লিংকসহ তাদের সাইটে ঢোকা যাচ্ছে না।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে আককাস মাহমুদের আলোকচিত্র প্রদর্শনী

পরবর্তী

মেসি যদি চোটে পড়েন…

পরবর্তী
Lionel Messi in FC Barcelona kit looking down during match. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি যদি চোটে পড়েন...

মালিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৩ শান্তিরক্ষী নিহত

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT