চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথমের’ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের নির্ণায়ক মঞ্চে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ জাতীয় দলের অনেক তরুণেরই। তাদের একজন মেহেদী হাসান মিরাজ। এ অফস্পিনার মুখিয়ে আছেন বড় মঞ্চে পারফর্ম করার চ্যালেঞ্জ নিতে।

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে ছয় দেশের আসর। শিরোপার মনচ্ছবি নিয়ে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প।

মঙ্গলবার ফিল্ডিং সেশন শেষে সংবাদমাধ্যমের সামনে মিরাজ জানালেন এশিয়া কাপ ঘিরে ব্যক্তিগত রোমাঞ্চ, লক্ষ্য ও চ্যালেঞ্জের কথা।

Banglabid

‘দলের প্রয়োজনে যখন যেটা করতে হবে সেটা করাই আমার লক্ষ্য। দলের প্রয়োজনে পাওয়ার-প্লে’তে বোলিং করতে হলে কীভাবে ব্যাটসম্যানকে রান করা থেকে থামিয়ে রাখব, উইকেট আদায় করতে পারব; মিডল ওভারে কীভাবে বল করব, এইভাবে পরিকল্পনা করেই বল করি। এছাড়া ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। এটা করব বা সেটা করব, এমন কোনো চিন্তা নেই। বাড়তি কোনো চাপ নিতে চাই না। দলের চাহিদা অনুযায়ী পারফর্ম করে যেতে চাই।’

আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের পথচলা শুরু ২০১৬ সালে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। ওই বছরই বাংলাদেশের মাটিতে হয় এশিয়া কাপ। কাছাকাছি সময়ে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় ফরম্যাট বদলে যায়, ওয়ানডের জায়গায় হয় টি-টুয়েন্টির আসর। মিরাজ তখন শুধুই টেস্ট ক্রিকেটার। ধীরে ধীরে অবশ্য তিন ফরম্যাটেই দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছেন প্রতিভাবান এ তরুণ।

Reneta

আরব আমিরাতের কন্ডিশন অচেনা নয় মিরাজের কাছে। সেখানে ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়েছিল এ অলরাউন্ডারের। অভিজ্ঞতা কখনো কখনো প্রত্যাশা বাড়িয়ে দেয়। সেটি অনুধাবন করেই সামনের অ্যাসাইনমেন্টে সফল হতে চান মিরাজ।

‘এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। জাতীয় দলের হয়ে আমি এশিয়া কাপ খেলিনি। লক্ষ্য থাকবে ভালো কিছু করার। এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতে, যদি সুযোগ পাই অবশ্যই শতভাগ দেয়ার চেষ্টা করব। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি ওখানে, উইকেট সম্পর্কে একটু হলেও ধারনা আছে। সব ঠিক থাকলে ভালো করার চেষ্টা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোট বেঁধে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: তোফায়েল

পরবর্তী

যে কারণে মিয়ানমার সেনাপ্রধানের অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

পরবর্তী

যে কারণে মিয়ানমার সেনাপ্রধানের অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক

সৌদি আরব

সৌদি নারীদের চোখ এখন রেস ট্র্যাকে

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT