চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার নাটকে জেসিয়া ইসলাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মাধ্যমে তারকাখ্যাতি পেয়েছেন জেসিয়া ইসলাম। শুধু তাই নয়, সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে তিনি লালসবুজের পতাকা উড়িয়ে দেশে ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। জেসিয়ার ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, হালের এই পরিচিত মুখ প্রথমবার নাটকে অভিনয় করতে যাচ্ছেন। সোমবার দুপুরে জেসিয়া ইসলাম এই সুখবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন।

জেসিয়া অভিনয় করবেন নির্মাতা ইফতেখার শুভ’র রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর ডট কম’-এ। রোববার রাতে ওই নাটকে অভিনয় প্রসঙ্গে জেসিয়া পাকা কথা দিয়েছেন নির্মাতা শুভকে। জেসিয়া বললেন, আগামী মাসে শুটিং করব। নাটকটিতে আমি অভিনয় করতে যাচ্ছি এই সিদ্ধান্ত চূড়ান্ত।

নির্মাতা ইফতেখার শুভ বলেন, বিউটি কন্টেস্ট-এর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম থেকে চ্যাম্পিয়ন হয়েছে জেসিয়া ইসলাম। তিনি নিজে এখন ব্র্যান্ড। সেজন্য তাকে নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস চরিত্রটির মাধ্যমে জেসিয়া নতুন করে দর্শকপ্রিয়তা পাবেন।

Banglabid

নাটকের গল্পে জেসিয়াকে দেখা যাবে ঢাকার মেয়ে হিসেবে। মা মারা যাওয়ার পর জেসিয়ার বাবা আবারো বিয়ে করেন। নতুন মাকে বাসায় নিয়ে আসলে ধনীর দুলালী জেসিয়া নিজেদের বাড়ি ছেড়ে হোস্টেলে ওঠেন। এরপর জেসিয়াকে তার বাবা হোস্টেলে থেকে বাসায় ফেরত নিতে আসলে তিনি যেতে চাননা, আবারো বাবাকে ভীষণ মিসও করেন।

হোস্টেলের নতুন পরিবেশে জেসিয়ার তালমিলিয়ে চলতে অসুবিধে হয়। দেখা যায়, অন্যান্য মেয়ে ফোনে কথা বললে, কিংবা প্রেমিকের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করলে জেসিয়ার মেজাজ খারাপ হয়ে যায়। তিনি ভাঙচুর শুরু করেন। এমন চরিত্র জেসিয়ারও ভীষণ মনে ধরেছে।

জেসিয়া বলেন, চরিত্রটি আমার খুব ভালো লেগেছে। নাটকে অভিনয় করতে যাচ্ছি, ভাবতেই ভীষণ খুশী লাগছে। তাছাড়া আমি খুব এক্সাইটেড। নির্মাতার গল্পের আইডিয়া আমার ভালো লেগেছে। আশা করছি, মিস ওয়ার্ল্ডের পর আমার ক্যারিয়ারের এই নতুন সংযোজোন ভিন্নমাত্রা যোগ করবে।

Reneta

‘ব্যাচেলর ডট কম’ একটি তারকা বহুল নাটক। যার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জোভান, নাদিয়া, আইরিন, তানিয়া বৃষ্টি, সিদ্দিক, মীম, বাঁধন, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বড়দা মিঠু, কাজী উজ্জল, তুলনা আল হারুন, ফারজানা রিক্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিয়া ইসলামনিলয় আলমগীর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পরবর্তী

গোল্ডেন গ্লোবে কালো পোশাকে তারার মেলা

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- গোল্ডেন গ্লোবে কালো পোশাকে তাঁরা

গোল্ডেন গ্লোবে কালো পোশাকে তারার মেলা

লঙ্কার ইতিহাসও পাল্টে ছাড়লেন নাছোড়বান্দা হাথুরু

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT