চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ‘ওপেনিং’ করেই বাম্পার রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশাখাপত্তম টেস্টের প্রথমদিনের একটা সেশন ভেসে গেছে বৃষ্টিতে। তার আগেই বড় ইনিংসের ভিত গড়ে ফেলেছে স্বাগতিক ভারত। টেস্টে প্রথমবারের মতো ওপেনিং করতে নামা রোহিত শর্মার সেঞ্চুরিতে সাউথ আফ্রিকার বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে ২০২ রানে দিন শেষ করেছে বিরাট কোহলির দল।

ওয়ানডেতে তিনি ধ্বংসাত্মক ওপেনার। সাদা বলের ক্রিকেট মানেই রোহিতের স্পেশাল শুরু। কিন্তু লাল বলের খেলাতে কেন জানি নিজেকে মেলে ধরতে পারছিলেন না এ ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে কিংবা টি-টুয়েন্টিতে যিনি ওপেনিংয়ে অটোমেটিক চয়েস, টেস্টে তিনি মিডলঅর্ডার ব্যাটসম্যান। সেই রোহিত অবশেষে খেললেন নিজের প্রিয় পজিশনে। সাউথ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে বুঝিয়ে দিলেন সক্ষমতা!

টেস্টে ২০১৩ সালে অভিষেক রোহিতের। অভিষেক ম্যাচে ব্যাটিং করেছেন ৬ নম্বর পজিশনে। পরে মাঝে মাঝে তিনে উঠিয়ে আনলেও নিজের প্রিয় ওপেনিং পজিশনে খেলাই হচ্ছিল না ওয়ানডে ক্রিকেটে ‘তিনবার’ ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের।

Banglabid

ওয়ানডেতে যিনি সেরা ওপেনার তিনি কেনো টেস্টে শুরুতে নামেন না এমন প্রশ্নও অনেকবার শুনতে হয়েছে ভারতীয় নির্বাচকদের। তাই অনেকটা বাধ্য হয়েই রোহিতের পজিশন বদলানোর সিদ্ধান্ত নেন তারা। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগেরদিনও জানান দিয়েছেন অধিনায়ক কোহলি, উপরেই উঠিয়ে আনা হচ্ছে রোহিতকে।

নেমেই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছেন রোহিত। ১৭৪ বল মোকাবেলা করে খেলেছেন অপরাজিত ১১৫ রানের এক ইনিংস। ব্যাটে ছিল ওয়ানডের ছোঁয়া। ১২ চারের সঙ্গে ছয় মেরেছেন ৫টি।

রোহিতের পাশাপাশি উজ্জ্বল তার উদ্বোধনী সঙ্গী মায়াঙ্ক আগারেয়ালও। পাচ্ছেন প্রথম সেঞ্চুরির সুবাসও। এরইমধ্যে টেস্টের নিজের আগের সেরাকে ছাড়িয়ে গেছেন। ১৮৩ বল খেলে অপরাজিত আছেন ৮৪ রানে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সাউথ আফ্রিকা টেস্টরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজ আমদানিতে সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

পরবর্তী

দুঃসময় পার করে ফেরার অপেক্ষায় ইমরুল

পরবর্তী

দুঃসময় পার করে ফেরার অপেক্ষায় ইমরুল

টিসিবি’র পেঁয়াজের জন্য হাহাকার

সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT