চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মতো পশু জবাইয়ের স্থান নির্ধারণ

শাকের আদনান শাকের আদনান
৮:২২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

এই প্রথমবারের মতো ঈদুল আযহায় রাজধানীতে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্দিষ্ট করেছে সরকার। এতে কোরবানীর পর রাজধানী ঢাকা থাকবে পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবাণু সংক্রমণ মুক্ত। নতুন এ ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী।

পশুর রক্ত ও বর্জ থেকে ছড়ানো দুর্গন্ধ এড়াতে এবং পরিবেশ দুষণ রোধ করতে পশু কোরবানির স্থান নির্ধারণ করে দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ৪’শ ৯৩টি স্থান। এর মধ্যে উত্তরে থাকছে ২’শ ৮টি এবং দক্ষিণে ২’শ ৮৫টি স্থান। সিটি কর্পোরেশনের নির্দেশনায় ওয়ার্ড কাউন্সিলররা নির্দিষ্ট কিছু সড়ক, মাঠ ও স্কুলের সামনের প্রাঙ্গণ পরিস্কার করে পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা বলেন, “এখন যে সিস্টেমটা হইছে যে আমরা এক জায়গায় একটি নির্ধারিত স্থানে পশু জবাই করবো এবং এখান থেকে যে বর্জ্যগুলো থাকবে এগুলো আমরা সিটি কর্পোরেশনের মাধ্যমে দ্রুত পরিষ্কার করে ফেলবো ”

পশু জবাইয়ের জন্য থাকবেন মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র এবং কসাই। পরিচ্ছন্নতার জন্য থাকবে পরিচ্ছন্নতা কর্মী। নির্দিষ্ট স্থানে পশু কোরবানী নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থাও থাকছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হোসেন বলেন, “সবাই নিজেদের বাসাবাড়িতে করে। এবার সরকার নতুন উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যটা শতভাগ সফল করার জন্য একটু সময় লাগবে।”

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর বলেন, “আমরা বিভিন্ন মাঠে গর্ত করে দিবো। পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাওডার দিবো।”

নতুন এ পদ্ধতিতে সহায়তার অঙ্গীকার করে এলাকাবাসী বলেন, “এলাকার লোকজন আমরা স্বতস্ফূর্তভাবে সহায়তা করবো। এতে যেমন নগর দূষণ হবে না। সাধারন জনগণ এতে সহযোগিতা করবে।”

ঈদের ৩/৪দিন আগে থেকে এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদ থেকে জনগণকে সচেতন করতে প্রচার চালানো হবে।

ট্যাগ: ঈদ-উল আযহাকোরবানিকোরবানির পশু জবাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে পাটের ফলন ভালো হলেও লাভ নেই চাষীদের

পরবর্তী

প্রায় অন্ধ সুলতানার সংগ্রাম

পরবর্তী

প্রায় অন্ধ সুলতানার সংগ্রাম

মহসিন আলীর জন্য কাঁদছে পুরো মৌলভীবাজার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT