চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচ্ছদকন্যা দিলারা জামান

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১:২৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
দিলারা জামান

বয়স ৭৫। কিন্তু এই বয়সেও তিনি প্রচ্ছদকন্যা! লাইফ স্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র আগস্ট সংখ্যার প্রচ্ছদে একদম ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী দিলারা জামানের ছবি। ছবিগুলো প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাড় লিপস্টিক এবং অভিজাত লুকে দিলারা জামানকে অসাধারণ লাগছে প্রচ্ছদে। তিনি পড়েছেন ফ্যাশন হাউস ওয়ারার লং কামিজ। তার মেকআপ করা হয়েছে ফারজানা শাকিল’স-এ। কানে সোনালী দুল এবং খোলা চুলে তাকে বেশ গর্জিয়াস দেখাচ্ছে প্রচ্ছদে। দিলারা জামানের ফিচারটিতে আরও দুটি ছবি প্রকাশিত হয়েছে যার একটিতে তিনি গাড় নীল কামিজের সাথে চুলগুলো বেণি করে রেখেছেন। আরেকটিতে একটি গর্জিয়াস কালো শাড়ির সাথে চুলগুলো খোপা করে রাখা। গুলশানের ২-এর একটি রেস্টুরেন্টে এই ফটোশুট করেছেন আবির হোসাইন নোমান এবং ফটোশুটের ধারণা এবং নির্দেশনা গৌতম সাহা’র ।

‘আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটি সাজানো হয়েছে দিলারা জামান, সারা যাকের, শম্পা রেজা, শামীম খান, শারমিন লাকীকে নিয়ে। ম্যাগাজিনের প্রচ্ছদের ছবি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে সামাজিক মাধ্যমে।

Banglabid

দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। ২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

দিলারা জামান
ছবিগুলো প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সামাজিক মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস টুডেদিলারা জামানপ্রচ্ছদসামাজিক মাধ্যম
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT