চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচারণার শেষ দিনে উৎসবমুখর সিলেটের ৩ পৌরসভা

সাদিকুর রহমান সাকী সাদিকুর রহমান সাকী
১:২৬ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌর নির্বাচনের ভোটযুদ্ধে নেমেছেন ১৭ মেয়র ও শতাধিক কাউন্সিলর প্রার্থী। প্রচারের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ এই তিন পৌর এলাকায়। ভোর না হতেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। কারো কারো প্রচারণায় অংশ নিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারাও।

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, জকিগঞ্জ ও গোপালগঞ্জ পৌর এলাকা সরগরম নির্বাচনী প্রচারণায়। দলীয় আবহের এই নির্বাচন নিয়ে উৎসব আমেজ পৌরসভাগুলোতে। কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ, বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীরা।

বিএনপি’র মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া শাহীন বলেন, মাঠ পর্যায়ে প্রচারণায় তার করার তেমন কিছু নেই। কারণ পৌরবাসী এবং দলের নেতাকর্মীরা তার সঙ্গে আছে। তিনি বলেন, বিএনপি গ্রামগঞ্জের সাধারণ মানুষের দল। গ্রামের কৃষক-শ্রমিক বিএনপি ও বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সেহেতু তাদের কাছে কোনো ষড়যন্ত্রই ষড়যন্ত্র থাকবে না।

অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী জাকারিয়া আহমেদ পাপলু বলেন, ‘আমি গত ১৪ বছর ধরে এই এলাকার জনগণকে নিয়ে কাজ

করেছি। আমার পৌর শহরে ব্যাপক পরিমাণে উন্নয়নকাজ বাস্তবায়িত হয়েছে। সব মিলিয়ে আমার কাজের জন্য জনগণ আমার প্রতি সন্তুষ্ট আছে।’

উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আবারো ভোট দিয়ে জনগণ তাকে জয়যুক্ত করবে বলে প্রত্যাশা এই প্রার্থীর।

এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে পৌর নির্বাচনে দাঁড়িয়েছেন বলে জানান স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল। বলেন, এলাকাবাসীর কাছ থেকে ইতোমধ্যে ভালো সাড়াও পেয়েছেন তিনি।

এদিকে নির্বাচনী প্রচারণায় পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। সমানতালে মাঠ চষে বেড়াচ্ছেন তারা।

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘থার্টি ফার্স্ট’ নাইটে রাত ৮টায় ঘরে ফিরতে পুলিশের অনুরোধ

পরবর্তী

ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৫ মন্ত্রীসভায় অনুমোদন

পরবর্তী

ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৫ মন্ত্রীসভায় অনুমোদন

শরণার্থী শিশু শিক্ষায় জার্মানিতে সাড়ে ৮ হাজার শিক্ষক

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT