চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২২
শিল্প সাহিত্য
A A
প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত চিত্রশিল্পী ওয়াসিম কাপুর সোমবার ২৪ জানুয়ারি সকালে কলকাতার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছর বয়সী এই শিল্পী।

১৯৫১ সালে লখনৈতে জন্মগ্রহণ করেন ওয়াসিম কাপুর। পড়াশোনা করেন কলকাতায়। ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে পাশ করেন তিনি। পরে কলকাতাই হয়ে ওঠে তাঁর কর্মভূমি।

ওয়াসিম কাপুরের একটি চিত্রকর্ম

অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর। তাঁর আঁকা চিত্র সারাভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেয়।

গৎ বাধা জীবনে বিশ্বাসী ছিলেন না ওয়াসিম কাপুর। কোথাও অন্যায় দেখলেই প্রতিবাদে সোচ্চার হতেন। নানা সময়ে নাগরিক জীবনের নানা সমস্যা নিয়ে মুখর হয়েছেন। গোঁড়ামির বিরুদ্ধেও একাধিকবার রুখে দাঁড়িয়েছেন। কখনও নিজের বক্তব্যের মাধ্যমে, আবার কখনও নিজের রং  তুলির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

তার হঠাৎ এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না চিত্রশিল্পের অনুরাগীরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “অত্যন্ত ভাল মানুষ ছিলেন ওয়াসিম কাপুর, তার এভাবে চলে যাওয়া দুঃখজনক”। আবার কেউবা শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন।

ট্যাগ: চিত্রশিল্পীপ্রয়াত হলেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইতালিকে বিশ্বকাপে নিতে বালোতেল্লিকে ফেরাচ্ছেন মানচিনি

পরবর্তী

৪০০ উইকেটের মাইলফলকে সাকিব

পরবর্তী
সাকিব আল হাসান ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছেন, ক্রিকেট মাঠে উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ উইকেটের মাইলফলকে সাকিব

শাহিন আফ্রিদি ক্রিকেট খেলায় উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের সেরাদের সেরা শাহিন আফ্রিদি

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT